3 Doors Down
Bengal Liberty:
আন্তর্জাতিক সংগীত জগতে নক্ষত্র পতন। ক্যানসার গিলে নিল ‘3 Doors Down’ ব্যান্ডের গায়ক ব্র্যাড আর্নল্ড ওরফে ব্র্যাডলি কির্ককে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর।
দীর্ঘদিন ধরে তিনি কিডনি ক্যান্সারের স্টেজ ৪-এ আক্রান্ত ছিলেন। পরবর্তীতে সেটা ফুসফুসেও ছড়িয়ে যায়। পরিবারের তরফে জানানো হচ্ছে, কয়েকদিন ধরে তাঁর শারীরিক অবস্থা অবনতির দিকে যাচ্ছিল। সেই অর্থে কোনও রিহার্সাল বা কনসার্টে অংশ নিতে পারছিলেন না তিনি। লাগাতার চিকিৎসকদের অবজারভেশনে ছিলেন ব্র্যাড।

সংগীত জীবন(3 Doors Down)
3 Doors Down ব্যান্ডটি ১৯৯৬ সালে ব্র্যাড আর্নল্ড ও তার বন্ধুদের দ্বারা গড়ে ওঠে। তবে বড় পরিচিতি আসে ২০০০ সালের “Kryptonite” গানের মাধ্যমে। বলা বাহুল্য, সংশ্লিষ্ট গানটি ব্র্যাড ১৫ বছর বয়সে
স্কুলে লেখে ফেলেছিলেন। এবং পরবর্তীতে সংশ্লিষ্ট গানটি তাদের সেরা জনপ্রিয় হিট হয়ে ওঠে। ব্যান্ড ২০০০-এর The Better Life আর অন্যান্য হিট গানগুলো, যেমন― “When I’m Gone” ও “Here Without You” — দিয়ে জনপ্রিয়তা অর্জন করে। গ্র্যামির জন্য মনোনয়নও পেয়েছে 3 Doors Down। অর্থাৎ, ব্যান্ডটি যখন মধ্যগগনে, সেই সময় ব্র্যাড আর্নল্ডের মৃত্যুতে স্বাভাবিকভাবে শোকের ছায়া নেমে এসেছে সংগীত জগতে।

