Israel Iran conflict
Bengal Liberty, পৌলমী গোস্বামী, কলকাতা:
পশ্চিম এশিয়ায় হঠাৎ করেই যুদ্ধ পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে। Israel ও Iran-এর সংঘাত ঘিরে উত্তেজনা চরমে, পাশাপাশি মার্কিন ঘাঁটিতে হামলার খবর সামনে আসতেই উদ্বেগ আরও বেড়েছে। পরিস্থিতির জেরে একাধিক আন্তর্জাতিক রুটে বিমান পরিষেবা ব্যাহত হয়েছে।
এই অস্থিরতার মধ্যেই দুবাই সফরে গিয়ে বিপাকে পড়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছেলে ইউভানকে সঙ্গে নিয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন তিনি। কিন্তু বিমানবন্দরে পৌঁছনোর কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যায় ফ্লাইট পরিষেবা, ফলে আপাতত দুবাইয়েই আটকে রয়েছেন মা-ছেলে।

নিরাপদেই আছেন শুভশ্রী ও ইউভান Shubhashree Ganguly Dubai
বিধায়ক-পরিচালক রাজ চক্রবর্তী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আতঙ্কের কোনও কারণ নেই। শুভশ্রী ও ইউভান ইতিমধ্যেই নির্দিষ্ট হোটেলে পৌঁছে গিয়েছেন এবং সেখানেই নিরাপদে রয়েছেন। রাজ জানান, ইউভানের স্কুলে ছুটি থাকায় এই ভ্রমণের পরিকল্পনা করা হয়েছিল। তবে আকস্মিক আন্তর্জাতিক পরিস্থিতির জেরে আপাতত তাঁদের ফেরা অনিশ্চিত।
দুবাইয়ে রাজ-শুভশ্রীর পরিচিত কিছু ঘনিষ্ঠ বন্ধু রয়েছেন। তাঁরাই নিয়মিত খোঁজখবর রাখছেন মা-ছেলের। রাজ নিজেও সারাক্ষণ যোগাযোগ রাখছেন পরিবারের সঙ্গে। তাঁর কথায়, বর্তমান পরিস্থিতি নজরে রাখা হচ্ছে, তবে এখনই উদ্বিগ্ন হওয়ার মতো কিছু ঘটেনি।

উত্তেজনার জেরে প্রভাব বিমান চলাচলে Shubhashree Ganguly Dubai
পশ্চিম এশিয়ার সংঘাতের প্রভাব পড়েছে আন্তর্জাতিক আকাশপথে। নিরাপত্তাজনিত কারণে একাধিক রুট সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। ফলে বহু যাত্রীই অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
যুদ্ধের কালো ছায়া যখন গোটা পশ্চিম এশিয়াকে গ্রাস করছে, তখন হাজারো সাধারণ মানুষের মতোই অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন তারকারাও। আপাতত নিরাপদে রয়েছেন শুভশ্রী ও ইউভান— এটাই স্বস্তির খবর। তবে আন্তর্জাতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তার উপরই নির্ভর করছে তাঁদের দেশে ফেরার সময়।

