Sonali Guha Allegations on Mamata
Bengal Liberty Desk, ১২ মার্চ, কলকাতা: পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের বিস্ফোরক মন্তব্যে শিরোনামে প্রাক্তন তৃণমূল বিধায়ক সোনালী গুহ। একসময় যিনি ছায়াসঙ্গীর মতো পাশে থেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেই তিনিই এখন তীব্র আক্রমণ শানালেন তাঁর প্রাক্তন দলনেত্রীর বিরুদ্ধে। কখনও রাষ্ট্রপতি শাসন নিয়ে সতর্কবার্তা, কখনও মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য, আবার কখনও সরাসরি দিদির বিরুদ্ধে থেকে ভোটে লড়াইয়ের চ্যালেঞ্জ, সব মিলিয়ে Bengal Liberty কে দেওয়া সোনালী গুহর বক্তব্য ঘিরে নতুন করে চড়ছে বাংলার রাজনৈতিক পারদ। তাঁর দাবি, তিনি এতদিন নীরব ছিলেন, কিন্তু প্রয়োজনে অনেক অজানা সত্য সামনে আনতে পারেন (Sonali Guha Allegations on Mamata)।
রাষ্ট্রপতি শাসন জারি হলে নাটক করবেন মমতা: সোনালী (Sonali Guha Allegations on Mamata)

রাষ্ট্রপতি শাসন প্রসঙ্গ টেনে সোনালী গুহ দাবি করেন, তিনি বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গেও এই বিষয়ে কথা বলেছেন। তাঁর বক্তব্য, পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করা হলে মুখ্যমন্ত্রী এমন পরিস্থিতি তৈরি করতে পারেন যা সামলানো কঠিন হয়ে পড়বে। সোনালীর কথায়, মুখ্যমন্ত্রী নাটক করতে পারে, এমনকি অসুস্থতার নাটকও হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। তাঁর দাবি, সাধারণ মানুষের আবেগকে প্রভাবিত করার জন্য নানা কৌশল নিতে মুখ্যমন্ত্রী পিছু পা হবেন না বলেই হুঁশিয়ারি দেন সোনালী। তিনি বলেন, “প্রয়োজনে মুখ্যমন্ত্রী বিষ খেয়ে অসুস্থতার নাটক করতে পারেন।”
SIR কেন চান না মুখ্যমন্ত্রী? ব্যাখ্যা সোনালীর (Sonali Guha Allegations on Mamata)
সোনালীর কথায় SIR- এর জন্য একাধিক ভুয়ো ভোটার, মৃত ভোটারের নাম বাদ যাচ্ছে। যে কারণে আখেরে ক্ষতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হচ্ছে। তাঁর কথায়, তৃণমূল নেত্রী ভয় পাচ্ছেন। তাঁর হার আসন্ন তিনি বুঝতে পেরেছেন। সোনালী বলেন, “আমার যাওয়ার সময় হল দাও বিদায়” এই গানটাই গাইতে হবে বিধানসভা নির্বাচনের পর। তিনি আরও বলেন, “দিদির ভয় যদি ভাঁওতা ভোটার, মৃত ভোটার যেগুলোর দ্বারা দিদি ক্ষমতায় থাকে, সেগুলো যদি বাদ যায়!”
দিদি ক্ষমতার জন্য সব করতে পারেন: সোনালী (Sonali Guha Allegations on Mamata)
মুখ্যমন্ত্রীকে নিশানা করে সোনালী গুহ আরও বলেন, ‘ক্ষমতায় আসার পর নাকি তাঁর আচরণে বড় পরিবর্তন এসেছে।’ তাঁর অভিযোগ, ক্ষমতা ধরে রাখার জন্য যেকোনও পদক্ষেপ নিতে পারেন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন, মুখ্যমন্ত্রী বিশেষভাবে মহিলাদের রাজনৈতিকভাবে ভয় পান। সোনালীর মতে, তিনি নিজেও সেই কারণেই মুখ্যমন্ত্রীর অস্বস্তির কারণ। তিনি দাবি করেন যে তিনি মুখ্যমন্ত্রীর অনেক গোপন তথ্য জানেন। তাঁর কথায়, “মুখ্যমন্ত্রীর মা যেটা জানতেন না সেটা আমি জানি।” তারপরই বিস্ফোরক মন্তব্য করে বলেন, “মুখ্যমন্ত্রী প্রেগনেন্ট হয়ে গিয়েছিলেন।” সোনালী গুহর বক্তব্য অনুযায়ী তিনিই ওষুধ এনে দিয়েছিলেন তাঁর তৎকালীন নেত্রীকে।
‘ভবানীপুর থেকে টিকিট দিন’, মমতার বিরুদ্ধে লড়াইয়ের চ্যালেঞ্জ (Sonali Guha Allegations on Mamata)!

রাজনৈতিক লড়াইয়ের ময়দানেও সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন সোনালী গুহ। তাঁর বক্তব্য, যদি বিজেপি তাঁকে প্রার্থী করে, তাহলে তিনি ভবানীপুর থেকেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত। সোনালীর দাবি, তিনি দীর্ঘদিন খুব কাছ থেকে রাজনীতির ভিতরকার অনেক কিছু দেখেছেন। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই তিনি মনে করেন, সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়াই করতে পারলে তিনি জিততেও পারেন। একইসঙ্গে আশঙ্কা প্রকাশ করে বলেন, এসব কথা প্রকাশ্যে বলার জন্য তাঁর প্রাণনাশের ঝুঁকিও থাকতে পারে।
আরও পড়ুন-
Mamata Meets CV Ananda Bose: ‘রাজভবনে যাব না’ থেকে বিদায়বেলায় ফুল, আনন্দ বোস ইস্তফা দিতেই সুর বদল মমতার!
Mamata Banerjee vs Moloy Ghatak: মলয় ঘটকের হাত থেকে আইন দফতর সরালেন মমতা, তৃণমূলের অন্দরে কি বাড়ছে ফাটল?
একসময় যিনি ছিলেন ঘনিষ্ঠ সহচর, আজ তিনিই সবচেয়ে তীব্র সমালোচক-সোনালী গুহর এই ধারাবাহিক বিস্ফোরক মন্তব্য স্বাভাবিকভাবেই নতুন রাজনৈতিক বিতর্ক উসকে দিচ্ছে। একসময় দলের অন্দরমহলে থাকা সোনালী গুহর দাবি যদি সত্যের সামান্য অংশও হয়ে থাকে, তাহলে প্রশ্ন উঠতেই পারে, তৃণমূলের ক্ষমতার রাজনীতির আড়ালে আর কত অজানা গল্প লুকিয়ে আছে? বাংলার মানুষ কি তবে আবারও দেখতে চলেছে ক্ষমতা টিকিয়ে রাখার রাজনীতির নগ্ন বাস্তবতা, যেখানে গণতন্ত্রের চেয়ে বড় হয়ে ওঠে ক্ষমতার লড়াই? সময়ই হয়তো সেই উত্তর দেবে।

