Indore fire incident
Bengal liberty Desk, ১৮ ই মার্চ :
সকাল সকাল ইন্দোরে ভয়াবহ অগ্নিকান্ড! বৈদ্যুতিক গাড়ি চার্জ দেওয়ার সময়ে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় মৃত্যু হয় একই পরিবারের ৭ জন সদস্যের (Indore fire incident)। বুধবার ভোরে এই ঘটনাটি ঘটে ইন্দোরের প্রীতিনগর এলাকায়। সূত্রের খবর, এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘটনার বিবরণ Indore fire incident
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ইন্দোরের বেঙ্গলি স্কোয়ারের কাছের একটি কলোনিতে ঘটে। মঙ্গলবার গভীর রাত থেকে ভোরের মধ্যে, আনুমানিক রাত সাড়ে ৩টে থেকে সাড়ে ৪টের মধ্যে এই দুর্ঘটনা ঘটে।
প্রাথমিক তদন্তে অনুমান, বাড়িতে রাখা ইলেকট্রিক গাড়ির চার্জিং পয়েন্টে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন গ্যারেজ থেকে বাড়ির ভিতরে ছড়িয়ে পড়ে। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই বাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার একের পর এক বিস্ফোরিত হয়, ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে, পুরো এলাকা কেঁপে ওঠে। বাড়ির একটি অংশ ধসে পরে। ভিতরে যারা ঘুমিয়ে ছিলেন, তাঁরা কেউই নিজেদের বাঁচানোর সুযোগ পাননি।
ইতিমধ্যেই পুলিশ ও প্রশাসন ঘটনাস্থলে পৌঁছায়। তারা জানিয়েছে, মূলত শর্ট সার্কিট এবং গ্যাস সিলিন্ডার বিস্ফোরণই এর মূল কারণ। এই দুর্ঘটনায় গভীর ভাবে শোকাহত ইন্দোরের মানুষ।
