LPG Booking Rules
Bengal Liberty Desk, ২৫ মার্চ: বিশ্বজুড়ে জ্বালানি সঙ্কটের আবহে দেশের রান্নার গ্যাস (LPG) সরবরাহ স্বাভাবিক রাখতে বুকিং ও ডেলিভারি নিয়মে বড়সড় পরিবর্তন আনল কেন্দ্র। মজুতদারি রুখতে এবং প্রকৃত গ্রাহকদের কাছে গ্যাস পৌঁছে দিতে দেশজুড়ে কার্যকর হচ্ছে একগুচ্ছ নয়া বিধিনিষেধ।
বুকিংয়ের নতুন সময়সীমা (LPG Booking Rules)-

এখন থেকে চাইলেই যখন খুশি পরবর্তী সিলিন্ডার বুক করা যাবে না। গ্রাহকদের অবস্থানের ভিত্তিতে বুকিংয়ের ব্যবধান নির্দিষ্ট করে দেওয়া হয়েছে-
নতুন এই নিয়মে সবথেকে বেশি বিপাকে পড়তে চলেছেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহকেরা। এর পাশাপাশি ১৪.২ কেজি, ৫ কেজি এবং ১০ কেজির সিলিন্ডার বুকিংয়ের ক্ষেত্রেও শহর ও গ্রামের জন্য আলাদা আলাদা সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
জানা গিয়েছে, উজ্জ্বলা যোজনার গ্রাহকেরা আগে একটি সিলিন্ডার নেওয়ার ২৫ দিন পর দ্বিতীয়টি বুক করতে পারতেন। এখন সেই সময়সীমা বাড়িয়ে ৪৫ দিন করা হয়েছে। অর্থাৎ, একবার গ্যাস নিলে দেড় মাসের আগে দ্বিতীয়বার বুকিং করা যাবে না। তবে ৫ কেজির ছোট সিলিন্ডারের ক্ষেত্রে এই সময়সীমা ১৬ দিনেই অপরিবর্তিত রাখা হয়েছে।
সাধারণ ডবল সিলিন্ডার গ্রাহকদের (উজ্জ্বলা যোজনার অধীনে নন যারা) ক্ষেত্রেও সময়সীমা বাড়ানো হয়েছে। এখন থেকে প্রথম সিলিন্ডার বুক করার ৩৫ দিন পর দ্বিতীয়টি বুক করা যাবে। যাদের একটিই সিলিন্ডার সংযোগ রয়েছে, তাঁদের ক্ষেত্রে এই ব্যবধান ২৫ দিন।
একজন গ্রাহক মাসে সর্বোচ্চ ২টি এবং বছরে মোট ১৫টি ভতুর্কিযুক্ত সিলিন্ডার বুক করতে পারবেন।
ডেলিভারি অথেন্টিকেশন কোড (DAC) ও ওটিপি (LPG Booking Rules)-
গ্যাস চুরির ঘটনা রুখতে এখন থেকে ওটিপি (OTP) ছাড়া ডেলিভারি নেওয়া যাবে না। সিলিন্ডার নিয়ে ডেলিভারিম্যান বাড়িতে এলে আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে একটি ওটিপি বা ডিএসি (DAC) কোড আসবে। এই কোডটি ডেলিভারিম্যানকে দিলে তবেই সিস্টেমে ডেলিভারি সম্পন্ন হবে।
প্রযুক্তিগত ত্রুটি এড়াতে এখন থেকে ওটিপি সেই ডিভাইসেই পাঠানো হবে যেখান থেকে বুকিং করা হয়েছে, শুধুমাত্র রেজিস্টার্ড নম্বরে নয়।
যুদ্ধ পরিস্থিতিতেও জ্বালানি জোগানে অনড় কেন্দ্র (LPG Booking Rules)

বিশ্বজুড়ে চলা যুদ্ধ পরিস্থিতির আবহে ভারতের জ্বালানি নিরাপত্তা নিয়ে বড়সড় বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আন্তর্জাতিক জলপথে পণ্য পরিবহণে বাধা এবং বিশেষ করে ‘হরমুজ প্রণালী’ (Hormuz Strait) দিয়ে জাহাজ চলাচলে তৈরি হওয়া চ্যালেঞ্জের কথা উল্লেখ করে তিনি দেশবাসীকে আশ্বস্ত করেছেন। প্রধানমন্ত্রীর দাবি, প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও দেশে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে বদ্ধপরিকর তাঁর সরকার।
আরও পড়ুন-
LPG Gas Booking Problem : গ্যাস বুকিংয়ে সমস্যা? এবার এক টোটকাতেই হবে দূর! একটা কল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমেই হবে মুশকিল আসান
LPG price hike India 2026: চরম সংকটের মধ্যে গ্যাস বুকিংয়ের দিন বাড়ালো কেন্দ্র সরকার
পেট্রোল-ডিজেলের মসৃণ সরবরাহ (LPG Booking Rules)-
প্রধানমন্ত্রী জানিয়েছেন, শুধুমাত্র রান্নার গ্যাস নয়, সারা দেশে পেট্রোল ও ডিজেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার প্রতিনিয়ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যুদ্ধের কারণে বিশ্বজুড়ে সরবরাহ শৃঙ্খল ভেঙে পড়ার উপক্রম হলেও ভারতে যাতে তার বড় প্রভাব না পড়ে, সেদিকে কড়া নজর রাখছে কেন্দ্র।
