Rahul Zubeen astrology link
Bengal Liberty, ৩০ মার্চ ২০২৬ :
২৯ মার্চ, রবিবাসরীয় তে যখন সমস্ত ক্রিকেটপ্রেমী কলকাতা বনাম মুম্বাইয়ের ম্যাচ নিয়ে মেতে ছিল, তখনই টিভির পর্দায় এক মর্মান্তিক ঘটনা সবার মস্তিষ্ককে নাড়িয়ে দেয় Rahul Zubeen astrology link। ৪২ বছর বয়সে জনপ্রিয় অভিনেতা ও লেখক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় সবাইকে ছেড়ে দিয়ে অন্য এক জগতে পা রাখলেন।
এই খবর সামনে আসতেই টলিপাড়া থেকে রাজনৈতিক মহল—সবাই শেষ শ্রদ্ধা জানান রাহুলকে। অভিনেতা, লেখক, কট্টর বামপন্থী সমর্থক কিংবা পডকাস্ট—সব জায়গাতেই নিজের সেরাটা দিয়েছেন এই দক্ষ শিল্পী।

ফিনিক্স পাখি জুবিন গার্গ
অন্যদিকে, জুবিন গার্গ ১৯ সেপ্টেম্বর ২০২৫-এ সবাইকে কাঁদিয়ে বিদায় জানান। তিনি ছিলেন এক নক্ষত্র। বাংলা, হিন্দি, অসমীয়া, গুজরাটি, তামিল, তেলেগু, মনিপুরী সহ মোট ৪০টি ভাষায় প্রায় ৪০,০০০ গান গেয়ে তিনি সবার মন জয় করেছেন।

শুরু ও শেষ একই
কিন্তু হঠাৎ রাহুলের প্রসঙ্গে জুবিন কেন এলেন? ভেবে দেখুন, রাহুল বন্দ্যোপাধ্যায় ও জুবিন গার্গ—দুজনেরই শুরু চিরদিনই তুমি যে আমার জনপ্রিয় চলচ্চিত্র দিয়ে। তারপর এত বছর পর দুজনের মৃত্যুর কারণও সেই জলে ডুবে।
কিন্তু কেন এত মিল? এই প্রশ্নের উত্তর জানতেই অনেকেই আগ্রহী। একজন নামকরা জ্যোতিষীর গণনায় দেখা যাচ্ছে, রাহুল ও জুবিন—আমাদের আচমকা ছেড়ে যাওয়া এই দুই তারকার জন্মছকে বেশ কিছু মিল রয়েছে।
চলুন দেখে নেওয়া যাক, মৃত্যুতে কীভাবে সমাপতন ঘটল রাহুল ও জুবিনের।
রাহুল ও জুবিনের বেশ কিছু মিল:
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়
* জন্ম তারিখ: ১৬ অক্টোবর ১৯৮৩
* জন্মস্থান: কলকাতা, পশ্চিমবঙ্গ
* মৃত্যু তারিখ: ২৯ মার্চ ২০২৬
কোষ্ঠী বিচার করে জানা যাচ্ছে, রাহুলের রাশি মকর। ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম। অষ্টম ঘরে মঙ্গলের অবস্থান এবং চন্দ্রের অষ্টম ভাবে মঙ্গল আচমকা বিপদের ইঙ্গিত দেয়।
মঙ্গল ও শুক্রের যোগে বিপদ ঘাতক আকার ধারণ করেছে—শনি-মঙ্গল যোগ। ১৭ মার্চ ২০২৬ থেকে ২০ মে ২০২৬ পর্যন্ত এই অত্যন্ত অশুভ যোগ ছিল। এই সময়টা পেরিয়ে গেলে মৃত্যুযোগ বা আচমকা বিপদের আশঙ্কা অনেকটাই এড়ানো যেত।
চন্দ্র-শুক্রের সমঅষ্টক অবস্থান জল থেকে বিপদের ইঙ্গিত দেয়।
জুবিন গার্গ
* জন্ম তারিখ: ১৮ নভেম্বর ১৯৭২
* জন্মস্থান: তুরা, মেঘালয়
* মৃত্যু তারিখ: ১৯ সেপ্টেম্বর ২০২৫
জুবিন গার্গের কোষ্ঠীতে চন্দ্র বিচার করলে দেখা যায়, চন্দ্রের অষ্টম স্থানে মঙ্গলের প্রভাব রয়েছে। মঙ্গল সপ্তম ভাবে অবস্থান করছে এবং অষ্টমপতি শুক্রও গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে।
মারক বা নিধন স্থানে মঙ্গলের অবস্থান অত্যন্ত অশুভ ফল দেয়। রাহুলের মতো জুবিনের ছকেও শুক্র-মঙ্গলের যোগ ঘাতক রূপ নিয়েছিল।
১৯ সেপ্টেম্বর জুবিনের মৃত্যুর সময় শুক্র-মঙ্গলের অশুভ যোগ কার্যকর ছিল। ২৯ জুলাই ২০২৫ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত এই অশুভ দশা চলেছিল। অর্থাৎ, খারাপ সময়টা প্রায় পেরিয়ে এসেছিলেন জুবিন। আর কয়েক দিন বিপদ এড়াতে পারলে হয়তো আজও তিনি আমাদের মধ্যে থাকতেন।
জ্যোতিষশাস্ত্র অনেকেই মানেন, আবার অনেকেই এটিকে কুসংস্কার বলে উড়িয়ে দেন। কিন্তু সিনেমা জগতে একই চলচ্চিত্র দিয়ে জনপ্রিয়তা পাওয়া এবং একইভাবে মৃত্যু—এটা কি শুধুই নিছক কাকতালীয় ঘটনা, নাকি এর পিছনে অন্য কিছু রয়েছে—তা নিয়ে চলছে বিস্তর জল্পনা।
