Jose Mourinho in Real Madrid
Bengal Liberty, ১৮ মে ২০২৬: ফুটবল ইতিহাসের দিকে চোখ রাখলে দেখা যাবে, যেকোনো টিমের উত্থানের পেছনে সেই দলের কোচের বড় গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে (Jose Mourinho in Real Madrid)। যেমন ম্যানচেস্টার ইউনাইটেডে এ স্যার অ্যালেক্স ফার্গুসন হোক বা জার্মান কোচ জুর্গেন ক্লপ কিংবা আজকের ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা। আবার এমনও উদাহরণ পাওয়া যায়, যেখানে দলের খারাপ অবস্থা থেকে দলকে সেরার তালিকায় পৌঁছে দেওয়া হয়েছে। যেমন আর্সেনালের মিকেল আর্টেটা হোক কিংবা বলিভিয়ার কোচের দায়িত্বে থাকা অ্যান্টোনিও লোপেজ হাবাস বা সম্প্রতি অস্কার বরুজোর হাত ধরে ইস্টবেঙ্গলের প্রত্যাবর্তন। প্রত্যেকটি জায়গায় কোচের ভূমিকাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই প্রত্যেকটি লক্ষ্য পূরণ করেই কোচের দায়িত্বে উত্তীর্ণ হওয়া যায়।

সেই ভূমিকাটি “দ্যা স্পেশাল ওয়ান” নামে বিখ্যাত জোসে মরিনহো দুর্দান্তভাবে বছরের পর বছর করে দেখিয়েছেন। সফলতা, ব্যর্থতা— দুই ক্ষেত্রেই তাঁর নাম উজ্জ্বল। কিন্তু তাঁর পরম শত্রুও একটা কথা মানতে বাধ্য হবেন, কোচ হিসেবে মরিনহো মাঝে মাঝে সফল না হলেও স্ট্র্যাটেজি ও খেলোয়াড়দের ম্যানেজ করতে ওনার থেকে ভালো আর কেউ পারেন না।
দীর্ঘদিন কোনো বড় ক্লাবের দায়িত্বে তিনি ছিলেন না তিনি। বেনফিকা দলের কোচ হিসেবে মোটামুটি সফল তিনি। কিন্তু এবার এক যুগ পর ফের রিয়েল মাদ্রিদ দলে কোচের ভূমিকায় প্রত্যাবর্তন ঘটতে চলেছে দ্যা স্পেশাল ওয়ানের।
Annapurna Bhandar: CAA র জন্য আবেদন করে থাকলেও অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবেন@SuvenduWB @paulagnimitra1 @BJP4Bengal @bengalliberty1 #westbengal #westbengalnews #suvenduadhikaribengalcm #agnimitrapaul #annapurnabhandar #eligibility #bengalliberty pic.twitter.com/bw1l67RG0V
— Bengal Liberty (@bengalliberty1) May 18, 2026
মরিনহোর প্রত্যাবর্তন (Jose Mourinho in Real Madrid)
জল্পনার অবসান, ফের এক যুগ পরে আবার রিয়েল মাদ্রিদে কোচের ভূমিকায় দেখা যাবে জোসে মরিনহোকে। এখনো অবধি কোনো আনুষ্ঠানিক ঘোষণা না হলেও ২ বছরের চুক্তিতে বের্নাব্যুতে ফিরছেন জোসে। তবে সবার আগে ভিতরের সমস্যা মেটাতে হবে। গত কয়েক সপ্তাহ ধরে রিয়াল মাদ্রিদে যে বিশৃঙ্খল অবস্থা, তা আগে দেখা যায়নি।

কেন মরিনহো? (Jose Mourinho in Real Madrid)
এই মুহূর্তে ইউরোপীয় ক্লাবগুলির মধ্যে যে দলের অবস্থা সবচেয়ে শোচনীয়, তার নাম রিয়েল মাদ্রিদ। ১৫ বারের চ্যাম্পিয়ন্স লীগ বিজয়ী দল পরপর দু’টি মরসুমে কোনো ট্রফি জিততে ব্যর্থ। তারই সঙ্গে এল ক্লাসিকোতে বার্সেলোনার বিরুদ্ধে হার, গেটাফে সিএফ, লেভান্তের মতো সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে লজ্জাজনক পরাজয়ের শিকার।
এদিকে ড্রেসিংরুমে ফেদেরিকো ভালভার্দেকে মেরে অজ্ঞান করে দিয়েছেন সতীর্থ অরেলিয়েন চুয়ামেনি। এরপর এমবাপেকে ‘চতুর্থ স্ট্রাইকার’ বলে খোঁচা দিয়েছেন কোচ। সব কিছুতেই নেতিবাচক দিক দিয়েই খবরের শিরোনামে রিয়েল মাদ্রিদ। রিয়েল মাদ্রিদের বর্তমান সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের বিস্ফোরক প্রেস কনফারেন্স পরেই মরিনহোর ঘর ওয়াপসি।

মরিনহোর মাদ্রিদ সফর (Jose Mourinho in Real Madrid)
এর আগেও ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত মাদ্রিদের দায়িত্ব সামলেছেন তিনি। সেই সময় ক্রিস্টিয়ানো রোনাল্ডো, সের্গিও রামোস, গ্যারেথ বেল, করিম বেনজেমার মতো তারকাসমৃদ্ধ দলের দায়িত্ব পালনের পাশাপাশি ১০০ পয়েন্ট নিয়ে লা লিগা জিতেছিলেন। এছাড়া কোপা দেল রে ও সুপার কোপাও জেতেন তিনি।
রিয়াল মাদ্রিদ সমর্থকরা আশায় বুক বাঁধছেন যে, আবারও সেই পুরোনো মাদ্রিদ ফিরে আসবে। পারবে কি মরিনহো সেই পুরোনো জাদু আবার ফেরাতে, নাকি শাবি আলোনসো, আলভারো আরবেলোয়ার মতোই শেষ হবে এবারের মাদ্রিদ সফর— সেই দিকেই নজর থাকবে কোটি কোটি ফুটবল সমর্থকদের।
