Damayanti Sen
Bengal Liberty, kolkata:
প্রত্যাবর্তন ঘটলো দময়ন্তী সেনের। দীর্ঘদিন ধরে কোনঠাসা হয়ে ছিলেন তিনি মমতা ব্যানার্জীর আমলে। পার্কস্ট্রিট ঘটনার পর প্রায় এক যুগ ধরে আড়ালে রাখা হয়েছিল তাকে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই এবার দুর্নীতি মামলায় তদন্তের ব্যাটন তুলে দেওয়া হয়েছে আইপিএস দময়ন্তী সেনের হাতে। বিগত কয়েক বছরে বাংলায় নারী নির্যাতনের ঘটনা খতিয়ে দেখতে যে কমিশন গঠন করা হয়েছে, তার সদস্যসচিব করা হয়েছে আইপিএস দময়ন্তীকে।
আগামী ১ জুন থেকে এই কমিটি আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে, তবে তার আগেই প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ শুরু করে দিচ্ছেন আধিকারিকরা।

দময়ন্তী সেনের প্রত্যাবর্তন :
যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর— দুই বিভাগেই ‘ফার্স্ট ক্লাস ফার্স্ট’ হওয়া মেধাবী দময়ন্তী সেনই ছিলেন কলকাতা পুলিশের প্রথম মহিলা জয়েন্ট সিপি। কিন্তু ২০১২ সালে পার্কস্ট্রিট গণধর্ষণ মামলায় তদন্ত করার সময়। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এর সাথে তাঁর তিক্ততা শুরু হয় তারপরেই পার্কস্ট্রিট মামলা থেকে সরিয়ে তাঁকে ব্যারাকপুরের পুলিশ ট্রেনিং কলেজে বদলি করে দেওয়া হয়।

পরবর্তী সময়ে পুলিশের স্পেশাল কমিশনার হিসেবে ফিরলেও তৃণমূল সরকারের আমলে তাঁকে বেশি গুরত্ব দেওয়া হয়নি। ২০২৩ সালে কলকাতা পুলিশ থেকে সরিয়ে রাজ্য পুলিশের এডিজি পদে পাঠিয়ে দেওয়া হয়। রাজ্যে নয়া সরকারের আগমন হতেই গুরু দায়িত্ব দময়ন্তী সেনের উপরে রাজ্য নারী নিরাপত্তার উপর বিশেষ নজর তারি সঙ্গে একাধিক দুর্নীতি মামলায় বিশেষ ব্যবস্থা নেওয়ার কোথাও ঘোষণা করা হয়েছে।
দীর্যদিন দিন ধরে গুরুত্বপূর্ণ পদে তাঁর কোনো জায়গা ছিল না। এবার শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হওয়ার পরেই বিশেষ দায়িত্বে দময়ন্তী সেন কতটা কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন তিনি সেটাই এখন দেখার।
