Today Horoscope
বেঙ্গল লিবার্টি, কলকাতা:
আজ ১৯ মে, তৃতীয় বড়ো মঙ্গলবার। বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করছে। আর্থিক ভাবে, দাম্পত্য জীবনে প্রভাব রয়েছে বড়োসড়ো (Today Horoscope)। দীর্ঘদিনের আটকে থাকা কাজ, আর্থিক টানাপোড়ন, দাম্পত্য জীবনে অশান্তি, কর্মক্ষেত্রে গোলযোগ – সব দিকেই জীবন নেবে এক নতুন মোড়। আজকের দিনে কোনো কোনো রাশির জাতকরা কর্মক্ষেত্রে বড়সড় সাফল্যের মুখ দেখতে পারেন, আবার কাউকে কাউকে আর্থিক বিষয়ে একটু সতর্ক থাকতে হবে। দেখে নিন আজ কী বলছে আপনার রাশিফল:
মেষ রাশি (Aries):
আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ। কর্মক্ষেত্রে নতুন কোনো দায়িত্ব পেতে পারেন। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শরীর নিয়ে একটু সচেতন থাকুন।
শুভ রং: লাল এবং সাদা
প্রতিকার: আজ হনুমান চালিসা পাঠ করুন অথবা হনুমানজিকে লাল ফুল অর্পণ করুন। দিনটি আরও শুভ হবে।
বৃষ রাশি (Taurus):
ব্যবসায়ীদের জন্য আজ লাভের দিন। নতুন কোনো বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারেন। পারিবারিক জীবনে সুখ-শান্তি বজায় থাকবে। তবে আজ আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না।
শুভ রং: ক্রিম এবং হালকা নীল
প্রতিকার: গরুকে একটি রুটি খাওয়ান অথবা যেকোনো শুভ কাজে বেরোনোর আগে সামান্য দই খেয়ে বেরোন।
মিথুন রাশি (Gemini):
আজ আপনার কর্মদক্ষতা প্রশংসিত হবে। কোনো পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে যা মনকে ভালো রাখবে। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে।
শুভ রং: সবুজ এবং হলুদ
প্রতিকার: আজ গণেশ ঠাকুরের পুজো করুন এবং তাঁকে দূর্বা ঘাস অর্পণ করুন। আর্থিক বাধা কেটে যাবে।
কর্কট রাশি (Cancer):
আজকের দিনটিতে তাড়াহুড়ো করে কোনও কাজ করতে যাবেন না। খরচের ওপর নিয়ন্ত্রণ রাখা প্রয়োজন, অন্যথায় আর্থিক টানাপোড়েন হতে পারে। আইনি বিষয়ে সাফল্য মিলতে পারে।
শুভ রং: রুপোলি এবং সাদা
প্রতিকার: আজ কোনো অভাবী মানুষকে চাল বা দুধ দান করুন। শিবলিঙ্গে জল ঢাললে মানসিক শান্তি পাবেন।
সিংহ রাশি (Leo):
আজ আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে বসের থেকে সহযোগিতা পাবেন। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি বেশ রোমান্টিক।
শুভ রং: সোনালি এবং গেরুয়া
প্রতিকার: সকালে সূর্যদেবকে তামা বা কাঁসার পাত্রে জল অর্পণ (অর্ঘ্য) দিন এবং সূর্য মন্ত্র জপ করুন।
কন্যা রাশি (Virgo):
আজ নতুন কোনো কাজের সুযোগ আসতে পারে। শিক্ষার্থীদের জন্য দিনটি ভালো। জমি বা সম্পত্তি কেনার আলোচনা এগিয়ে যেতে পারে। বন্ধুদের সাহায্য পাবেন।
শুভ রং: গাঢ় সবুজ এবং পান্না রং
প্রতিকার: একটি সবুজ রঙের রুমাল নিজের কাছে রাখুন এবং পাখিদের দানা খাওয়ান।
তুলা রাশি (Libra):
মানসিক শান্তি বজায় থাকবে। আজ পরিবারের সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন। ব্যবসায় নতুন অংশীদারিত্বের যোগ রয়েছে। স্বাস্থ্যের উন্নতি হবে।
শুভ রং: হালকা গোলাপী এবং আকাশী নীল
প্রতিকার: দেবী লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। এতে পারিবারিক এবং আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে।
বৃশ্চিক রাশি (Scorpio):
আজ কর্মক্ষেত্রে কিছুটা চাপ অনুভব করতে পারেন। সহকর্মীদের সাথে কোনো রকম বাদানুবাদে জড়াবেন না। দূরের কোনো যাত্রার পরিকল্পনা আজ স্থগিত রাখাই ভালো।
শুভ রং: মেরুন এবং লাল
প্রতিকার: আজ বজরংবলীর মন্দিরে সিঁদুর অর্পণ করুন এবং হনুমানজির চরনামৃত কপালে লাগান।
ধনু (Sagittarius):
আজ আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে। লটারি বা শেয়ার বাজার থেকে আকস্মিক ধনলাভের যোগ রয়েছে। শিক্ষার্থীদের পরীক্ষার ফল ভালো হতে পারে।
শুভ রং: হলুদ এবং বেগুনি
প্রতিকার: কপালে চন্দনের তিলক লাগান এবং বিষ্ণু সহস্রনাম পাঠ করুন বা শুনুন। ভাগ্যোদয় হবে।
মকর রাশি (Capricorn):
পরিবারে কোনো শুভ কাজ নিয়ে আলোচনা হতে পারে। কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, যা আপনার ভবিষ্যতের জন্য ভালো হবে। মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন।
শুভ রং: নীল এবং কালো
প্রতিকার: আজ শনিদেবের স্তোত্র পাঠ করুন, হনুমান চল্লিশা পাঠ করুন এবং কোনো অসচ্ছল ব্যক্তিকে সর্ষের তেল অথবা কালো তিল দান করুন।
কুম্ভ রাশি (Aquarius):
আজ আপনার সৃজনশীলতা প্রকাশ পাবে। নতুন কোনো পরিকল্পনা বাস্তবায়িত করতে পারেন। কাছের মানুষের সাথে ভুল বোঝাবুঝি মিটে যাবে। আর্থিক দিক স্বাভাবিক থাকবে।
শুভ রং: গাঢ় নীল এবং বেগুনী
প্রতিকার: আজ বট গাছে জল ঢালুন এবং যেকোনো মন্দিরে গিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালান।
মীন রাশি (Pisces):
আজ কথা বলার সময় একটু সংযত থাকুন, না হলে প্রিয়জনের সাথে দূরত্ব বাড়তে পারে। ব্যবসায়িক লেনদেনে লাভবান হবেন। আধ্যাত্মিক কাজে মানসিক শান্তি পাবেন।
শুভ রং: সোনালী হলুদ এবং জাফরান
প্রতিকার: আজ গুরুজনদের আশীর্বাদ নিয়ে দিনটি শুরু করুন এবং মাছেদের আটা বা খাবার খাওয়ান।
বি.দ্রঃ – রাশিফল একটি সাধারণ বিশ্লেষণ। অনেক সময় দশা মহাদশার ফলে এবং গ্রহের অবস্থানগত কারণে অনুমান না মিলতে পারে। তবে প্রতিকারের মাধ্যমে অবশ্যই ভালো ফল পাওয়া যায়।
