Atin Ghosh
Bengal Liberty : জমি দখল, কম দামে সম্পত্তি হাতিয়ে নেওয়া এবং প্রায় ৫০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে দায়ের হওয়া মামলায় আইনি সুরক্ষা চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল নেতা তথা কলকাতার প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ (Atin Ghosh)। এই মামলায় অতীন ঘোষ ও তাঁর কন্যা প্রিয়দর্শিনী ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। সেই তলবের বৈধতা চ্যালেঞ্জ করার পাশাপাশি আগাম জামিনের আবেদনও জানিয়েছেন তিনি। মঙ্গলবার বিচারপতি শুভ্রা ঘোষ মামলাটি গ্রহণ করে দ্রুত শুনানির অনুমতি দিয়েছেন। ফলে চলতি সপ্তাহেই মামলার গুরুত্বপূর্ণ শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে (Atin Ghosh)।

পুলিশি তলবের বিরুদ্ধেও আদালতের দ্বারস্থ (Atin Ghosh)
জমি সংক্রান্ত এই মামলার তদন্তে অতীন ঘোষ ও তাঁর কন্যা প্রিয়দর্শিনী ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। সেই তলবের বিরুদ্ধেও কলকাতা হাই কোর্টে আবেদন জানিয়েছেন অতীন ঘোষ। মঙ্গলবার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে অতীনের আইনজীবী অয়ন ভট্টাচার্য দাবি করেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মামলায় অতীন ঘোষ ও তাঁর পরিবারের সদস্যদের জড়ানো হয়েছে। এমনকি ক্যানসারে আক্রান্ত পরিবারের এক সদস্যকেও তদন্তের নামে হয়রানি করা হচ্ছে বলেও আদালতে অভিযোগ করা হয়। সেই কারণেই মামলাটির দ্রুত শুনানির আবেদন জানানো হয়। আদালত সেই আবেদন গ্রহণ করে দ্রুত শুনানির অনুমতি দেয়। ফলে চলতি সপ্তাহেই বিষয়টির শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত, অতীন ঘোষের বিরুদ্ধে এক হোটেল ব্যবসায়ী অভিযোগ করেছেন যে, তাঁকে জোর করে কম দামে তাঁর জমি ও সম্পত্তি বিক্রি করতে বাধ্য করা হয়েছে। পাশাপাশি প্রায় ৫০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগও দায়ের হয়েছে অতীন ঘোষ ও তাঁর কন্যা প্রিয়দর্শিনী ঘোষের বিরুদ্ধে। এই অভিযোগের তদন্ত করছে বিধাননগর উত্তর থানার পুলিশ। তদন্ত চলাকালীনই আগাম জামিন এবং পুলিশি তলবের বৈধতা চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল নেতা।



