Manuel Neuer
Bengal Liberty
বিশ্বকাপ ফুটবলের নকআউট(Manuel Neuer) পর্বে টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে ম্যাচ ১-১ সমতায় থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানেই পরাজিত হয়ে বিশ্বকাপ অভিযান শেষ হয় জার্মানির। এই হারের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করলেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক মানুয়েল নয়ার।

২০২৪-এ প্রথম অবসর(Manuel Neuer)
২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে মারিও গোটজের অতিরিক্ত সময়ের গোলে আর্জেন্টিনাকে হারিয়ে চতুর্থবারের মতো বিশ্বকাপ জিতেছিল জার্মানি।তবে এরপরের দুই বিশ্বকাপ এবং ইউরো চ্যাম্পিয়নশিপে প্রত্যাশিত সাফল্য পায়নি জার্মান দল। ২০২৪ সালের ইউরোর পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন নয়ার।


পরবর্তীতে জার্মানির প্রধান কোচ জুলিয়ান নাগেলসমানের অনুরোধে ৪০ বছর বয়সে অবসর ভেঙে আবারও জাতীয় দলে ফেরেন তিনি। তবে বিশ্বকাপে জার্মানির হতাশাজনক বিদায়ের পর এবার চূড়ান্তভাবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন এই কিংবদন্তি গোলরক্ষক।
চলতি বিশ্বকাপে নয়ারের পারফরম্যান্স(Manuel Neuer)
চলতি বিশ্বকাপে একটি ম্যাচেও ক্লিনশিট রাখতে পারেননি মানুয়েল নয়ার। গ্রুপ পর্বে কিউরাসাওয়ের বিপক্ষে জার্মানি ৭-১ ব্যবধানে জিতলেও একটি গোল হজম করেন তিনি। এরপর আইভরি কোস্ট ও ইকুয়েডরের বিরুদ্ধেও গোল খাওয়া এড়াতে পারেননি। নকআউট পর্বে প্যারাগুয়ের বিপক্ষেও একই চিত্র দেখা যায়।
মোট চারটি ম্যাচে নয়ার হজম করেছেন ৯টি গোল। হতাশাজনক এই বিশ্বকাপ অভিযান দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেও, বিশ্ব ফুটবলে তাঁর অসামান্য অবদানের জন্য সামাজিক মাধ্যমে তাঁকে শুভেচ্ছা ও সম্মান জানিয়েছেন অসংখ্য ফুটবলপ্রেমী।


