সোনা পাপ্পুর স্ত্রী
Bengal Liberty:
জমি দখল মামলার তদন্তে মঙ্গলবার ইডির দফতরে হাজিরা দিয়েছেন সোনা পাপ্পুর স্ত্রী(Sona Pappu)। এই মামলায় সোনা পাপ্পুকেও তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন প্রাক্তন পুলিশকর্তা শান্তনু সিংহ বিশ্বাস।

ইডি সূত্রে দাবি, সোনা পাপ্পুর বাড়িতে তল্লাশি চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছিল। পাশাপাশি, সোনা পাপ্পুর স্ত্রীর নামে থাকা একটি সংস্থার সঙ্গে জয় কামদারের সংস্থার আর্থিক লেনদেনেরও প্রাথমিক তথ্য মিলেছে। সেই আর্থিক যোগসূত্র নিয়েও তদন্ত আরও জোরদার করেছে ইডি।


