Egypt
Bengal Liberty
শুক্রবার এক টানটান উত্তেজনাপূর্ণ (Egypt) ম্যাচে অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলোয় প্রবেশ করেছে মিশর। চূড়ান্ত নাটকীয়তার মধ্য দিয়ে এই স্মরণীয় জয় তুলে নিলেন মহম্মদ সালাহরা। তবে ম্যাচের পর এক তীব্র বিতর্ক শুরু হয়েছে এবং এবারের বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন মিশরের প্রধান কোচ হোসাম হাসান।


ম্যাচের পর তিনি প্যালেস্টাইনের পতাকা হাতে নিয়ে এই ঐতিহাসিক জয় প্যালেস্টাইনের সাধারণ নাগরিকদের উৎসর্গ করেন। আর এটি নিয়েই শুরু হয়েছে নতুন জটিলতা। ফুটবলপ্রেমী ও সাধারণ মানুষের মনে এখন বড় প্রশ্ন – প্যালেস্টাইনের পতাকা নিয়ে জয়ের উৎসব করার কারণে মিশরের হেড কোচকে কি ফিফার শাস্তির মুখে পড়তে হবে?
‘ফ্রি, ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান(Egypt)
অস্ট্রেলিয়া বনাম মিশরের ম্যাচটি চলাকালীন গ্যালারির বহু দর্শককে ‘ফ্রি, ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিতে শোনা যায়। এমনকি মিশরের অধিকাংশ সমর্থকের হাতেই ছিল প্যালেস্টাইনের পতাকা।

হামাস হামলার প্রেক্ষাপট(Egypt)
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর শুরু হওয়া গাজা যুদ্ধের জেরে মানবিক সংকট এখনও তীব্র রূপ ধারণ করে রয়েছে। দীর্ঘস্থায়ী এই যুদ্ধের কারণে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, বিস্তীর্ণ এলাকা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত ৭৩ হাজারেরও বেশি প্যালেস্টাইনীয়র মৃত্যু হয়েছে।
আরো পড়ুন:-
Dilip Ghosh: পঞ্চায়েত প্রধানদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলীপের

এই পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশে প্যালেস্টাইনের প্রতি সংহতি জানিয়ে বহু বিক্ষোভ ও কর্মসূচি পালিত হয়েছে। ক্রীড়া জগতের অনেক তারকাও দাঁড়িয়েছেন প্যালেস্টাইনের পাশে। এমনকি ডাব্লিউডাব্লিউই (WWE) রেসলার সিএম পাংককেও বহুবার প্রকাশ্যে প্যালেস্টাইনকে সমর্থন করতে দেখা গেছে। তবে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফার নিয়ম অনুযায়ী মাঠে রাজনৈতিক বার্তা প্রদর্শন নিষিদ্ধ। তাই এখন বড় প্রশ্ন উঠছে—মিশরের কোচকে কি শেষ পর্যন্ত শাস্তির মুখে পড়তে হবে? এই বিষয়টি নিয়েই বর্তমানে আন্তর্জাতিক ফুটবল মহলে উত্তেজনার পারদ চড়ছে ।

