Naushad Siddiqui
Bengal Liberty:
গত বিধানসভা নির্বাচনে মালদার মোথাবাড়ি কেন্দ্রের আইএসএফ (ISF) প্রার্থী মওলানা শাহজাহান আলী কাদরী অবশেষে জামিনে মুক্তি পেলেন (Naushad Siddiqui)। কলকাতার প্রেসিডেন্সি জেল থেকে তাঁর মুক্তির পর, রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তুলে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি।

আরও পড়ুন: পঞ্চায়েত প্রধানদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলীপের
নওশাদ সিদ্দিকির দাবি, গত ২ এপ্রিল ভোটার তালিকা সংশোধনের কাজে বাধা দেওয়ার অভিযোগে মওলানা শাহজাহান আলী কাদরীকে উস্কানিদাতা হিসেবে গ্রেপ্তার করেছিল রাজ্য পুলিশ। একই মামলায় আরও ৩১ জনকে গ্রেপ্তার করা হয়। তবে শুরু থেকেই আইএসএফের দাবি ছিল, এই মামলাটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।

