Arup Biswas
Bengal Liberty:
আলিপুর আদালত চত্বরে খুনের চেষ্টার অভিযোগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল নেতা অরূপ বিশ্বাসের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট (Arup Biswas)। বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ নির্দেশ দিয়েছে, পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত অরূপ বিশ্বাসের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। প্রয়োজনে তদন্তকারী সংস্থাকে আগে আদালতের অনুমতি নিতে হবে।

অরূপকে রক্ষাকবচ হাইকোর্টের Arup Biswas
মামলায় অরূপ বিশ্বাসের দাবি, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তিনি বিধাননগর পুলিশ কমিশনারেটে হাজিরা দিয়ে ফেরার সময় একাধিক সংবাদমাধ্যম তাঁকে অনুসরণ করে। এরপর আলিপুর আদালতে পৌঁছলে তাঁকে হেনস্থা করা হয় এবং তাঁর উপর খুনের চেষ্টাও করা হয় বলে অভিযোগ করেন তিনি। শুনানিতে অরূপ বিশ্বাসের আইনজীবী কিশোর দত্ত আদালতে দাবি করেন, পুলিশের সামনেই অভিযুক্তদের উপর হামলা, ডিম ছোড়া-সহ একাধিক ঘটনা ঘটছে। তিনি প্রশ্ন তোলেন, “যাঁরা ইতিমধ্যেই গ্রেফতার, তাঁদের কেন এভাবে মারধর করা হচ্ছে?” বিচারপতি সৌগত ভট্টাচার্য মন্তব্য করেন, “কোমরে দড়ি বেঁধে অভিযুক্তদের প্যারেড করানো বন্ধ হওয়া উচিত।”
আদালত তদন্তকারী অফিসারকে ওই দিনের ঘটনার সমস্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ দিয়েছে। মামলার পরবর্তী শুনানি হবে ২৩ জুলাই। ততদিন পর্যন্ত অরূপ বিশ্বাসের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়ার আগে আদালতের অনুমতি নিতে হবে।

