Didier Deschamps
Bengal Liberty
চলতি ফিফা বিশ্বকাপের হাই-ভোল্টেজ কোয়ার্টার(Didier Deschamps) ফাইনালে মুখোমুখি হতে চলেছে ফ্রান্স ও মরক্কো। শুক্রবার ভারতীয় সময় রাত ১:৩০ মিনিটে বস্টন স্টেডিয়াম থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হবে।এর আগে কাতার বিশ্বকাপের সেমিফাইনালেও এই দুই দল একে অপরের মুখোমুখি হয়েছিল। সেবার মরক্কোকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে প্রবেশ করেছিলেন কিলিয়ান এমবাপেরা।


যদিও আর্জেন্টিনার বিরুদ্ধে রুদ্ধশ্বাস ফাইনালে টাইব্রেকারে হেরে পরপর দু’বার বিশ্বকাপ জেতার সুবর্ণ সুযোগ হাতছাড়া হয় ফ্রান্সের। কিলিয়ান এমবাপে দুর্দান্ত লড়াই করলেও শেষ পর্যন্ত রানার্স-আপ ট্রফি নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল ফরাসিদের। সেই হারের আবহ কাটতে না কাটতেই এবার মরক্কো ম্যাচের আগে রেফারিদের দায়িত্ব মনে করিয়ে দিয়ে নতুন বিতর্কের জন্ম দিলেন ফ্রান্স জাতীয় দলের প্রধান কোচ তথা বিশ্বকাপজয়ী ফুটবলার ডিডিয়ার ডেসচ্যাম্পস।
রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ(Didier Deschamps)
মরক্কো ম্যাচের আগে ফ্রান্সের প্রধান কোচ ডিডিয়ার ডেসচ্যাম্পস রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের বিস্ফোরক অভিযোগ এনেছেন। তিনি বলেন, “আমাদের ম্যাচে রেফারি যেন তাঁর সঠিক দায়িত্ব পালন করেন, ফিফার তা নিশ্চিত করা উচিত। রেফারিরা কোনও দলের প্রতি পক্ষপাতদুষ্ট না হয়ে নিরপেক্ষভাবে ম্যাচ পরিচালনা করলেই এই প্রতিযোগিতার গরিমা বজায় থাকবে।” তবে ম্যাচ শুরুর আগেই কেন হঠাৎ রেফারিদের ওপর এমন চাপ তৈরি করছেন ফরাসি কোচ?

বিতর্কের কেন্দ্রবিন্দুতে আর্জেন্টিনা(Didier Deschamps)
সূত্রের খবর, ফ্রান্স বনাম মরক্কো ম্যাচে মাঠের রেফারি, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (VAR) এবং লাইন্সম্যান—সব ভূমিকায় থাকবেন আর্জেন্টিনার ম্যাচ অফিশিয়ালরা। ফুটবল মহলের একটি অংশের দাবি, ফ্রান্স যাতে কোনোভাবেই ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হতে না পারে, সেই কারণেই এমন রেফারিং প্যানেল সাজানো হয়েছে। এই তত্ত্ব সামনে আসতেই শুরু হয়েছে নতুন বিতর্ক।

এর ফলে ফিফা বিশ্বকাপের মতো ঐতিহ্যবাহী প্রতিযোগিতার নিরপেক্ষতা আবারও প্রশ্নের মুখে পড়েছে। আশ্চর্যজনকভাবে, চলতি বিশ্বকাপে বারবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে আসছে আর্জেন্টিনা ও লিওনেল মেসির নাম। এবারের আসরে ইতিমধ্যেই আর্জেন্টিনার পক্ষে পক্ষপাতমূলক সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ তুলেছে আলজেরিয়া, অস্ট্রিয়া এবং মিশরের মতো দলগুলো। এবার ফ্রান্সের এই বিস্ফোরক মন্তব্যের পর জল কতদূর গড়ায়, সেটাই এখন দেখার।

