Ayushman Bharat
Bengal Liberty: রেজিনগরের জনসভা থেকে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় যাঁরা আসবেন না, তাঁদের জন্য রাজ্য সরকার চালু করবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা। এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি যোগ্য পরিবার সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমার সুবিধা পাবে।

মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার ঘোষণা (Ayushman Bharat)
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে দ্রুতগতিতে আয়ুষ্মান ভারত প্রকল্পের বাস্তবায়ন চলছে এবং প্রায় সাড়ে ছয় কোটি মানুষ এই প্রকল্পের আওতায় থাকবেন। তবে যাঁরা বিভিন্ন কারণে এই প্রকল্পের বাইরে থেকে যাবেন, তাঁদের স্বাস্থ্য সুরক্ষার জন্যই আলাদা এই রাজ্য প্রকল্প চালু করা হচ্ছে। তিনি আরও জানান, এই স্বাস্থ্যবিমার সুবিধা শুধু পশ্চিমবঙ্গেই নয়, প্রয়োজন হলে ভিনরাজ্যের হাসপাতালেও পাওয়া যাবে, যাতে চিকিৎসার ক্ষেত্রে কোনও সমস্যা না হয়।

স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি এদিন একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী আবাস যোজনা, কৃষকদের জন্য আর্থিক সহায়তা এবং অন্যান্য উন্নয়নমূলক কর্মসূচি দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন তিনি। একই সঙ্গে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা-র কেন্দ্রীয় অনুদানের পাশাপাশি রাজ্যের তরফেও অতিরিক্ত আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টি উল্লেখ করেন।

