Vidyasagar Setu
Bengal Liberty
রবিবার, ১২ জুলাই মেরামতির কাজের জন্য ১৬ ঘণ্টার জন্য বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু (বিদ্যাসাগর সেতু)। কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সেতুতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে (Vidyasagar Setu)।

ট্রাফিক পুলিশের বার্তা
ট্রাফিক পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, বিদ্যাসাগর সেতুর স্টে কেবল, হোল্ডিং-ডাউন কেবল, বেয়ারিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশের মেরামত ও পুনর্বাসনের কাজ করা হবে। সেই কারণেই এই সময়ে সেতুতে কোনও যানবাহন চলাচলের অনুমতি থাকবে না। নোটিফিকেশনের মাধ্যমে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। সাধারণ মানুষকে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ।

আরও পড়ুনঃ

