Trump Warning
Bengal Liberty
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা(Trump Warning) আলি খামেনেইয়ের শেষকৃত্য অনুষ্ঠানে লক্ষ লক্ষ সমর্থক চোখের জলে তাঁকে শেষ বিদায় জানান। সেই অনুষ্ঠানেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে হত্যার হুমকি দিয়ে স্লোগান ওঠে বলে দাবি করা হয়েছে। সেই খবর ট্রাম্পের কাছেও পৌঁছেছে। এরপরই বিস্ফোরক মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর হুঁশিয়ারি, “আমার মৃত্যু হলে গোটা দেশটাকেই বোমা মেরে গুঁড়িয়ে দেওয়া হবে।” এই মন্তব্য ঘিরে ফের আন্তর্জাতিক মহলে বিতর্ক শুরু হয়েছে।

যুদ্ধের আগুনে জর্জরিত সাধারণ মানুষ(Trump Warning)
গত কয়েক মাস ধরেই মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা বাড়ছে। কিছুদিন আগে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ইঙ্গিত মিললেও, দুই দেশের মধ্যে হওয়া সমঝোতার পর আবারও দ্রুত পরিস্থিতির পরিবর্তন ঘটে। হুঁশিয়ারি ও পাল্টা হুঁশিয়ারির জেরে পশ্চিম এশিয়া ফের অশান্ত হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব পড়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে।


তেল, গ্যাস এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ চরম ভোগান্তির মুখে পড়েছেন। এরই মধ্যে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি আন্তর্জাতিক উদ্বেগ আরও বাড়িয়েছে। সাধারণ মানুষের প্রশ্ন, দুই দেশের সংঘাতের মূল্য কেন কোটি কোটি নিরীহ মানুষকে দিতে হবে?
ট্রাম্পের হুঁশিয়ারি(Trump Warning)
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকির জবাবে তেহরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরান সরকার যদি তাঁকে হত্যার চেষ্টা করে, তাহলে ইরানের দিকে তাক করে রাখা ১,০০০টি ক্ষেপণাস্ত্র দিয়ে তাৎক্ষণিক হামলা চালানো হবে। প্রয়োজনে গোটা ইরানকেই ধ্বংস করে দেওয়া হবে বলেও তিনি দাবি করেন। এই মন্তব্যের জেরে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা আন্তর্জাতিক মহলের। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে কি না, তা নিয়েই এখন বাড়ছে উদ্বেগ।
আরো পড়ুন:-
Anjan Das : পর্নশ্রী থানার পুরনো মামলায় গ্রেফতার বরো চেয়ারপার্সনের স্বামী অঞ্জন দাস

