US Iran Conflict
Bengal Liberty
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি(US Iran Conflict ) দিন দিন সব তীব্রতাকে ছাড়িয়ে যাচ্ছে। সময় যত গড়াচ্ছে, উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ততই বৃদ্ধি পাচ্ছে। সংঘর্ষবিরোধী চুক্তি এখন পুরোপুরি অতীত। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও এক ভয়ঙ্কর যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে।


দুই শিবিরই একে অপরকে লক্ষ্য করে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। একাধিক শান্তি বৈঠক ও দ্বিপাক্ষিক চুক্তি ভেস্তে যাওয়ার পর, এবার হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরানকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে হোয়াইট হাউস।২৪ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালীতে অবাধ প্রবেশাধিকার না দিলে পরিস্থিতি চরম রূপ নিতে পারে এবং ইরানের বিভিন্ন স্থাপনায় মার্কিন হামলার আশঙ্কা তীব্র হতে পারে—এমনই কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন দাবি(US Iran Conflict)
মার্কিন যুক্তরাষ্ট্র চায়, ইরান প্রকাশ্যে ঘোষণা করুক যে তারা আন্তর্জাতিক জলপথে কোনও বাণিজ্যিক জাহাজে হামলা চালাবে না। পাশাপাশি, এই জলপথে নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার জন্য তেহরানের কাছ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি দাবি করেছে ওয়াশিংটন।

ইরানের প্রতিক্রিয়া(US Iran Conflict)
সাম্প্রতিক মার্কিন হামলার জবাবে ইরানও পাল্টা আঘাত হেনেছে। তবে মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরানের পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টাদের কাছে বার্তা পাঠানো হয়েছে যে, বাণিজ্যিক জাহাজে হামলাগুলো তাদের একটি ‘নিয়ন্ত্রণহীন’ বা ‘দলছুট গোষ্ঠীর’ ভুল ছিল। চলমান এই উত্তেজনার মধ্যেই কাতারের রাজধানী দোহায় দুই রাষ্ট্রের মধ্যে মধ্যস্থতার ব্যবস্থা করা হলেও, তা পরিস্থিতি নিয়ন্ত্রণে কতটা কার্যকর ভূমিকা পালন করবে, তা নিয়ে কূটনৈতিক মহলে নতুন উদ্বেগের সৃষ্টি হয়েছে। আবারও বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা হবে কি না, তা নিয়েও আন্তর্জাতিক মহলে উদ্বেগ ও কৌতূহল বাড়ছে।
আরো পড়ুন:-

