Bengal Liberty : নিম্নচাপের অবস্থান বদলালেও বাংলার আকাশ থেকে কাটছে না দুর্যোগের মেঘ (Weather Alert)। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে নিম্নচাপ বাংলা থেকে সরে গেলেও বৃষ্টির দাপট এখনই কমছে না। বৃহস্পতিবার কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Weather Alert)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Alert)
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে নিম্নচাপটি বাংলা থেকে সরে গিয়ে উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকায় সুস্পষ্ট নিম্নচাপ এলাকা হিসেবে অবস্থান করছে। এর সরাসরি প্রভাব দক্ষিণবঙ্গে কিছুটা কমলেও বৃষ্টির পরিস্থিতি পুরোপুরি কাটছে না। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম-সহ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে কোথাও তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে। ফলে রাস্তায় বেরোনোর ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও খবর

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Alert)
দক্ষিণবঙ্গের তুলনায় বৃহস্পতিবার উত্তরবঙ্গে বৃষ্টির দাপট বেশি থাকার সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। এই দুই জেলায় বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়ার পরিস্থিতিও তৈরি হতে পারে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/09/03/kolkata-restaurant/


