Boong BAFTA 2026 Winner
Bengal liberty, কলকাতা :
আন্তর্জান্তিক মঞ্চে উড়লো ভারতের বিজয় পতাকা(Boong BAFTA 2026 Winner)। ৭৯ তম ‘Bafta’ ফিল্ম পুরস্কারে সম্মানিত হল ফারহান প্রযোজিত মনিপুরী ছবি ‘ ‘বুং’। ‘ বেস্ট চিলড্রেন্স অ্যান্ড ফ্যামিলি ফিল্ম’ ক্যাটেগরিতে সেরার শিরোপা জিতে নিল লক্ষ্মীপ্রিয়া দেবী পরিচালিত এই আঞ্চলিক ভারতীয় ছবি। ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত, মণিপুরী আবেগঘন নাটক “বুং” আর্কো, লিলো অ্যান্ড স্টিচ এবং জুট্রোপলিস ২ এর মতো জনপ্রিয় আন্তর্জাতিক মনোনীত সিনেমাকে পরাজিত করেছে
অভিনব সাফল্যের জন্য ছবির ‘ cast & crew’ মেম্বারদের এক্স হ্যান্ডেল টুইট করে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এক্স হ্যান্ডেল মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা (Boong BAFTA 2026 Winner)
নিজের এক্স হ্যান্ডেলে ‘বুং’ নিয়ে মুখ্যমন্ত্রী টুইট করে লেখেন, ‘ মণিপুরী ছবি ‘ ‘বুং’ ২০২৬ সালের ‘bafta award’ ইতিহাস রচনা করেছে এটি জেনে আমি অন্তত আনন্দিত ‘। সমস্ত বাধা বিপত্তিকে পেছনে ফেলে ‘best children and family film ‘ হিসাবে পুরস্কৃত হয়েছে। ‘বুং’ ছবিতে অভিনীত সমস্ত কলাকুশলীদের জানাই আন্তরিক অভিনন্দন।আপনারা গোটা দেশ কে গর্বিত করেছেন!

‘বুং’ ছবি সম্মন্ধে (Boong BAFTA 2026 Winner)
লক্ষ্মীপ্রিয়া দেবী পরিচালিত মণিপুরী ছবিটি আন্তর্জাতিক মঞ্চে পেয়েছে সেরার শিরোপা! এই ছবিটি তার মাতৃভূমির প্রতি শ্রদ্ধাঞ্জলি ও মনিপুরের বাস্তুচ্যুত শিশুদের উদ্দেশ্যে তৈরী। মনিপুরের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে একটি ছোট ছেলের গল্প বলে ‘ boong ‘,। মণিপুরী ভাষায় এর অর্থ ‘ ছোট ছেলে ‘। ভারতের এই অঞ্চলের সহজ এবং খাঁটি গল্পগুলি বিশ্বজুড়ে দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে।
চরিত্রে অভিনয় করেছেন গুগুন কিপগেন। সে চায় তার পরিবারকে পুনরায় একত্রিত করতে। সে বিশ্বাস করে যে তাঁর হারিয়ে যাওয়া বাবাকে বাড়িতে ফিরিয়ে আনতে যাতে তার মা, মন্দাকিনী (বালা হিজাম অভিনীত) আবার খুশি হবেন। তার প্রিয় বন্ধু রাজুর (অঙ্গম সানামাতুম অভিনীত) সাহায্যে, বুং সীমান্তবর্তী শহর মোরেহ ভ্রমণ করে এমনকি তার বাবার সন্ধানে মিয়ানমারে প্রবেশ করে। বিদেশী সমালোচকদের কাছেই প্রথম প্রশংসিত হয় ছবিটি।
