Brazil Vs Norway
Bengal Liberty
চলতি বিশ্বকাপের অন্যতম হাই-ভোল্টেজ(Brazil Vs Norway) কোয়ার্টার ফাইনাল ম্যাচে আজ ভারতীয় সময় রাত ১:৩০ মিনিটে মুখোমুখি হতে চলেছে ‘হট ফেভারিট’ ব্রাজিল এবং এবারের টুর্নামেন্টে অসাধারণ ফুটবল খেলে চমকে দেওয়া নরওয়ে।
নিউ ইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামের এই মহারণকে কেন্দ্র করে ফুটবলপ্রেমীদের উন্মাদনা এখন তুঙ্গে।

শুধু কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই ভিনিসিয়াস জুনিয়র বনাম আরলিং হালান্ডের মাঠের লড়াই দেখার জন্য অধীর আগ্রহে মুখিয়ে আছে ফুটবল বিশ্ব। নকআউটের এই ম্যাচকে ঘিরে ইতিমধ্যেই বিশ্বকাপের আগেই যেন ফাইনালের আবহ তৈরি হয়েছে।
কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের পথচলা(Brazil Vs Norway)
গ্রুপ ‘সি’ থেকে গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কোর বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করেছিল সেলেকাওরা। প্রথম ম্যাচে দলের ছন্দের অভাব স্পষ্ট লক্ষ্য করা গিয়েছিল। তবে সেই জড়তা কাটিয়ে হাইতি ও স্কটল্যান্ডের বিরুদ্ধে রাজকীয় জয় তুলে নেয় তারা। এরপর নকআউট রাউন্ডে এশিয়ান জায়ান্ট জাপানের বিপক্ষে ২-১ গোলের দুর্দান্ত জয়ে কোয়ার্টার ফাইনালে নরওয়ের মুখোমুখি হতে পুরোপুরি প্রস্তুত ব্রাজিল।

কোয়ার্টার ফাইনালে নরওয়ের পথচলা(Brazil Vs Norway)
১৯৯৮ সালের পর, দীর্ঘ ২৮ বছর বিশ্বকাপের মঞ্চে দেখা যায়নি ভাইকিংদের। তবে এবারের প্রতিযোগিতায় রাজকীয় প্রত্যাবর্তনের পর গ্রুপ ‘আই’-তে ইরাক ও সেনেগালের বিরুদ্ধে বড় জয় পায় নরওয়ে। এরপর ফ্রান্সের বিপক্ষে তারা পরাজিত হলেও, সেই ম্যাচে প্রথম সারির ৮ জন খেলোয়াড় একাদশে ছিলেন না। তাই সেই হারকে ভুলে নকআউটে আইভরি কোস্টের বিরুদ্ধে ২-১ গোলের সহজ জয় তুলে নিয়ে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামতে তৈরি ভাইকিংরা।

নজিরবিহীন পরিসংখ্যান(Brazil Vs Norway)
ব্রাজিল যখনই কোনো দলের মুখোমুখি হয়, স্বভাবতই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ফেভারিট হিসেবেই মাঠে নামে। কিন্তু নরওয়ের বিরুদ্ধে ইতিহাস সম্পূর্ণ উল্টো কথা বলছে! দুই দলের মোট ৪ বারের সাক্ষাতে ২টি ম্যাচ ড্র হয়েছে এবং বাকি ২টি ম্যাচে চমকপ্রদভাবে জয়ী হয়েছে নরওয়ে।

এমনকি ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে রানার্স-আপ ব্রাজিলকে ২-১ গোলে পরাজিত করেছিল তারা। অর্থাৎ, ফুটবল ইতিহাসে নরওয়ের বিপক্ষে আজও জয়ের মুখ দেখেনি সেলেকাওরা। এবারের বিশ্বকাপে কি সেই নজিরবিহীন রেকর্ড অক্ষুণ্ণ থাকবে? নাকি শেষ পর্যন্ত অধরা জয় ছিনিয়ে নেবে সাম্বার দেশ—তার জন্য আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা।
চোট সমস্যায় জর্জরিত ব্রাজিল(Brazil Vs Norway)
মড়ার উপর খাঁড়ার ঘায়ের মতো এই মেগা ম্যাচের আগে চোট সমস্যায় জর্জরিত ব্রাজিল শিবির। নেইমারকে নিয়ে আগে থেকেই অনিশ্চয়তা ছিল, তার ওপর রাফিনহা, পাকেতা ও ক্যাসেমিরোর চোটের কারণে প্রথম একাদশ সাজাতেই হিমশিম খাচ্ছেন কোচ কার্লো আনচেলত্তি। সমস্ত প্রতিকূলতা পেরিয়ে ব্রাজিল কি পারবে এই ঐতিহাসিক গেরো কাটাতে? এই নিয়েই এখন ফুটবলবিশ্বে চলছে জোর আলোচনা।
আরো পড়ুন:-

