Donald Trump
Bengal Liberty
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের আবহেই(Donald Trump) এক বিস্ফোরক দাবি করলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তুরস্কের আঙ্কারায় আয়োজিত ২০২৬ সালের ন্যাটো (NATO) শীর্ষ সম্মেলনের এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন “মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরান তাকে হত্যার ষড়যন্ত্র করছে।”


১ নম্বর টার্গেট ট্রাম্প(Donald Trump)
সংবাদ সম্মেলনে ট্রাম্প ইরানের শীর্ষ নেতৃত্বকে “নিকৃষ্ট” (Scum) বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, “তারা যুক্তরাষ্ট্রের নেতাকে সরিয়ে দিতে চায়। আমি তাদের প্রতিটি তালিকায় আছি। আমিই তাদের এক নম্বর লক্ষ্যবস্তু।”
ভাগ্যের সহায়তা(Donald Trump)
নিজের নিরাপত্তা নিয়ে কথা বলতে গিয়ে তিনি মন্তব্য করেন, “এখন পর্যন্ত আমি কিছুটা ভাগ্যবান ছিলাম, কিন্তু হয়তো এই ভাগ্য সবসময় থাকবে না।”
যুদ্ধবিরোধী চুক্তি বাতিল
লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাবে সম্প্রতি মার্কিন সেন্ট্রাল কমান্ড (CENTCOM) ইরানি লক্ষ্যবস্তুতে নতুন করে বিমান হামলা চালায়। এর ফলে ইরানের সঙ্গে পূর্বের সমঝোতা স্মারক বা যুদ্ধবিরতি চুক্তি (MoU) “শেষ” হয়ে গেছে বলে ঘোষণা দেন ট্রাম্প।

২০ গুণ আঘাতের হুঁশিয়ারি(Donald Trump)
তেহরানের যেকোনো ধরনের উস্কানি বা হামলার জবাবে মার্কিন বাহিনী পূর্বের চেয়ে “১০ থেকে ২০ গুণ” শক্তিশালী আঘাত হানবে বলে তিনি সতর্ক করেন।
পরিস্থিতি পর্যালোচনা(Donald Trump)
ইতিমধ্যেই কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলার খবরে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। এই দ্বিপাক্ষিক হুঁশিয়ারি ও পাল্টা হুঁশিয়ারির জেরে পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এই চরম উত্তেজনার মাঝে ট্রাম্পের এমন মন্তব্য আঞ্চলিক পরিস্থিতিকে আরও উসকে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরো পড়ুন:-
US Iran : ইরানের পাল্টা হামলায় কাঁপল উপসাগর, কুয়েত–বাহরাইনে মার্কিন ঘাঁটি নিশানায়!

