Rath Yatra
Bengal liberty
৫৫তম রথযাত্রাকে সামনে রেখে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে ইসকন (Rath Yatra)। রথযাত্রাকে ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে উৎসবের আবহ। এবারের রথযাত্রার মূল বার্তা— জাতি, বর্ণ ও ধর্মের ঊর্ধ্বে উঠে সকল মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা। ইসকনের আইন ও যোগাযোগ বিভাগের প্রধান অনন্ত ভগবান দাস জানিয়েছেন, ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এই রথযাত্রায় অংশ নেবেন। একসঙ্গে কীর্তন ও নৃত্যের মাধ্যমে সনাতন ধর্মের ঐক্য ও ভ্রাতৃত্বের বার্তা তুলে ধরা হবে (Rath Yatra)।
.
VIDEO | Kolkata: ISKCON unveils makes arrangements for 55th Rath Yatra; chariot celebrations underway.
ISKCON legal and communication head, Anant Bhagwan Das says, “The theme for this year’s festival is unity among all devotees, regardless of caste, color, or creed. People from… pic.twitter.com/0fgh0tjfy8
— Press Trust of India (@PTI_News) July 14, 2026
ঐক্যের বার্তায় ৫৫তম ইসকন রথযাত্রা
অনন্ত ভগবান দাস বলেন, “আধুনিক যুগে সনাতন ধর্মের সর্বশ্রেষ্ঠ প্রচারক হলেন ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য এ.সি. ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। তাঁর অনূদিত ‘Bhagavad Gita As It Is’ বিশ্বের অন্যতম বহুল পঠিত গীতা।” সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতালির রাষ্ট্রপতিকে এই বইটি উপহার দিয়েছেন। এর আগেও তিনি রাশিয়া সফরে গিয়ে দেশটির রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের হাতে এই গ্রন্থ তুলে দিয়েছিলেন। অনন্ত ভগবান দাসের দাবি, বৈদিক দর্শনের প্রকৃত ব্যাখ্যা নিখুঁতভাবে তুলে ধরার কারণেই এই অনুবাদটি বিশ্বজুড়ে এতটা সমাদৃত।

এবারের রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ইসকনের প্রবীণ সন্ন্যাসী পরম পূজ্য সুবাগ স্বামী মহারাজ এবং অস্ট্রেলিয়া থেকে আগত অতুল কৃষ্ণ প্রভু-সহ ইসকনের একাধিক বিশিষ্ট প্রতিনিধি ও অতিথি। সব মিলিয়ে, এই ৫৫তম রথযাত্রাকে ঘিরে ভক্তদের মধ্যে উৎসাহ এখন তুঙ্গে।

