21 July
Bengal Liberty : তৃনমূল কংগ্রেস ভেঙে ২ টুকরো হয়েছে। ২১ জুলাই-এর সমাবেশ নিয়ে টানাপোড়েন চলছেই। পরিবর্তিত এই রাজনৈতিক পরিস্থিতিতে এবার সেই একুশে জুলাইকেই হাতিয়ার করতে চলেছে প্রদেশ কংগ্রেস (21 July)। আগেই ২১ জুলাই শহিদ মিনারে সমাবেশের ডাক দিয়েছে তারা। এবার সভা করার আগে সভাস্থল ঘুরে দেখলেন প্রদেশ কংগ্রেস নেতৃত্বরা। একদিকে ২১ জুলাইয়ের প্রস্তুতি শুরু করেছে ঋতব্রত তৃণমূল শিবির। এবার প্রস্তুতি শুরু করে দিল প্রদেশ কংগ্রেস নেতৃত্বরাও। এখনও সভা নিয়ে সংকটে আছেন কালীঘাট তৃণমূল (21 July)।

শহিদ মিনারে সমাবেশের ডাক প্রদেশ কংগ্রেসের (21 July)
রাজ্যের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে একুশে জুলাইকে ঘিরে নতুন সমীকরণ তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের অন্যতম বড় রাজনৈতিক কর্মসূচি হিসেবে পরিচিত শহিদ দিবস নিয়ে এবার দেখা দিয়েছে টানাপোড়েন। এই আবহেই সুযোগ কাজে লাগিয়ে আগামী ২১ জুলাই ধর্মতলার শহিদ মিনার চত্বরে সমাবেশের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। এক সাংবাদিক বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার জানান, ২১ জুলাইয়ের শহিদ দিবসের ঐতিহাসিক গুরুত্ব কংগ্রেসের। তাঁর দাবি, তৃণমূল কংগ্রেস গঠনের পর এই কর্মসূচিকে কার্যত নিজেদের রাজনৈতিক মঞ্চে পরিণত করেছিল। এতদিন কংগ্রেসের পক্ষ থেকে বিধান ভবনেই সীমিত পরিসরে শহিদ দিবস পালন করা হয়েছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এবার শহিদ মিনার থেকেই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে প্রদেশ কংগ্রেস। তার জন্য এবার প্রস্তুতিও শুরু করে দিল।

শুভঙ্কর সরকারের আরও দাবি, ১৯৯৩ সালের ২১ জুলাইয়ের ঘটনায় তৎকালীন সরকারি আমলা মনিশ গুপ্তের ভূমিকা সংক্রান্ত সমস্ত নথি ও ফাইল প্রকাশ্যে আনা উচিত। তাঁর বক্তব্য, সেই ঘটনার প্রকৃত তথ্য সামনে এলে রাজ্যের মানুষ সত্য জানতে পারবেন।রাজ্যের পালাবদলের পর তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক অবস্থান এবং একুশে জুলাইয়ের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে যখন রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে, তখন কংগ্রেসের এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। একুশে জুলাইকে ঘিরে এবার রাজ্যের রাজনীতিতে নতুন বার্তা ও নতুন লড়াইয়ের ইঙ্গিত মিলছে বলেই মত রাজনৈতিক মহলের একাংশের। অপরদিকে ইতিমধ্যেই গান্ধী মূর্তির পাদদেশে সভার অনুমতি পেয়েছে ঋতব্রত তৃণমূল। অনুমতি পেতেই প্রস্তুতি শুরু করেছে তাঁরা। অপরদিকে কংগ্রেস নেতৃত্বও ২১ জুলাইয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছে। সেদিক থেকে কালিঘাটপন্থী তৃণমূলের সভার প্রস্তুতি বিশ বাঁও জলে। এখন কথায় সভা করবেন মমতা, সেটাই এখন দেখার।

আরও পড়ুন :
Madan Mitra : পুর নিয়োগ দুর্নীতিতে এবার ইডির নজরে মদন মিত্রের পরিবার!

