Bengal Liberty:
পূর্ব বর্ধমান জেলায় বালির দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আনা হয়েছে বলে জানালেন ভাতাড়ের বিজেপি বিধায়ক সৌমেন কার্ফা। তাঁর বক্তব্য অনুযায়ী, বিষয়টি মুখ্যমন্ত্রীর কাছে জানানো হতেই দ্রুত পদক্ষেপ করা হয়েছে।

Suvendu Adhikari
বিধায়ক জানান, বিষয়টি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছনোর পরই পূর্ব বর্ধমানের জেলাশাসককে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে আগামী সোমবার দুপুর ১২টায় জেলাশাসকের ভবনে বালির দাম কমানোর বিষয় নিয়ে একটি বৈঠক ডাকা হয়েছে।
আরও খবর
Suvendu Adhikari জেলাশাসকের ভবনে বিশেষ বৈঠক
ওই বৈঠকে জেলার সমস্ত বিধায়ক, ভূমি দফতরের আধিকারিক এবং বালিঘাটের ইজারাদাররা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে। বৈঠকে বালির বর্তমান দাম, সাধারণ মানুষের উপর তার প্রভাব এবং দাম কমানোর সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা হবে বলে সূত্রের খবর।
Suvendu Adhikari
সাধারণ মানুষের সমস্যার কথা সরকারের কাছে পৌঁছে দেওয়াই নিজের দায়িত্ব বলে উল্লেখ করেছেন বিধায়ক সৌমেন কার্ফা। তাঁর বক্তব্য, সাধারণ মানুষের কথা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিয়ে তাঁদের সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়াই তাঁর একমাত্র লক্ষ্য।

Suvendu Adhikari
উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর থেকেই বালির অতিরিক্ত দাম কমানোর জন্য বিশেষ নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। প্রশাসনের নির্দেশ অনুযায়ী, এক ট্রাক্টর বালির দাম ঘাট থেকে ১২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত দামের বেশি নিলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে প্রশাসন।
Suvendu Adhikari
তবে বর্তমান পরিস্থিতিতে সরকারি ভাবে দাম নির্ধারণ করা হলেও পূর্ব বর্ধমান জেলার একাধিক জায়গায় দালালচক্রের কারণে সাধারণ মানুষ ও উপভোক্তাদের চড়া দামে বালি কিনতে হচ্ছে বলে অভিযোগ উঠছে। সেই পরিস্থিতিতে এবার পদক্ষেপ করলেন ভাতাড়ের বিধায়ক।

আরও পড়ুনঃ পাটচাষিদের স্বার্থে একাধিক পদক্ষেপ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী


