Bengal Liberty : এসআরএফটিআইতে বিক্ষোভের ঘটনায় পেশ হল তদন্ত কমিটির রিপোর্ট। এই রিপোর্টের ১৮টি পাতার ছত্রে ছত্রে সমস্ত ঘটনার জন্য দায়ী করা হয়েছে সেখানকার ছাত্রছাত্রীদের। এই রিপোর্টে বলা হয়েছে, এসআরএফটিআই-এ যা ঘটেছে, তা অনভিপ্রেত। উপাচার্যের অফিস ঘেরাও থেকে বিভিন্ন ঘটনার জন্য ছাত্রছাত্রীদের দায়ী করা হয়েছে। তাদের আন্দোলন ও ব্যবহার নিয়েও প্রশ্ন তোলা হয়েছে রিপোর্টে। এই বিষয়ে সিপিএম নেতা সৃজন ভট্টচার্য বলেন, বিজেপির গুন্ডারা গুন্ডামি করেছে, ওরা এখন ছাত্রদের পিছনে লাগছে। তাঁর আরও বক্তব্য, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানুষের ক্ষোভ দেখানোর অধিকার রয়েছে।
যাদের সঙ্গে সিনেমার ইন্সটিটিউটের কোনও সম্পর্ক নেই, তাদের কেন সেদিন হল ভাড়া দেওয়া হয়েছিল? তাদের হল ভাড়া না দিলে এই পরিস্থিতি তৈরি হত না। প্রসঙ্গত, কয়েকদিন আগেই একটি হিন্দুত্ববাদী সংগঠন-এর এসআরএফটিআই-তে সভা নিয়ে অশান্তির জল বহুদূর পর্যন্ত গড়িয়েছিল। তারপর এবিভিপি ও এসএফআই-এর মধ্যে বিক্ষোভ-পাল্টা বিক্ষোভের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে ইন্সটিটিউটের পরিস্থিতি। ঘটনার পর উপাচার্য অভ্যন্তরীণ তদন্ত কমিটি করে পুরো বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছিলেন। এদিন কমিটির সদস্যরা সেই রিপোর্ট জমা দিয়েছে।


