Domestic Abuse Against Victor
Bengal Liberty Desk, ১৬ ফেব্রুয়ারি, কলকাতা: প্রাক্তন ফরওয়ার্ড ব্লক বিধায়ক আলি ইমরান রামজ (Ali Imran Ramz) ওরফে ভিক্টরের (Former Forward Bloc MLA Victor) বিরুদ্ধে বধূ নির্যাতনের গুরুতর অভিযোগ (Domestic Abuse)। ভিক্টরের স্ত্রী প্রিয়াঞ্জলি নিয়োগী (Prianjali Niyogi) গতকাল, রবিবার কলকাতা প্রেস ক্লাবে (Kolkata Press Club) সাংবাদিক বৈঠক করে একাধিক বিস্ফোরক অভিযোগ তোলেন। বর্তমানে তাঁদের বিবাহবিচ্ছেদের মামলা বিচারাধীন (Domestic Abuse Against Victor)।
বধূ নির্যাতনের অভিযোগ (Domestic Abuse Against Victor)

প্রিয়াঞ্জলি জানান, ২০১০ সালে পরিবারে অমতে প্রেম করে তাঁদের বিয়ে হয়। কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যেই ভিক্টরের ‘বদমেজাজি’ স্বভাব সামনে আসে। তাঁর অভিযোগ, প্রথমবার অন্তঃসত্ত্বা হওয়ার দেড় মাসের মাথায় সামান্য ঝগড়ার জেরে পেটে ঘুষি মারা হয় তাঁকে, ফলে গর্ভপাত ঘটে। এরপর পণের জন্য চাপ, অকারণে মারধর, এই সবই নিত্যদিনের ঘটনায় পরিণত হয়। দুবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে বলেও দাবি তাঁর (Domestic Abuse Against Victor)।
তিনি আরও জানান, লেডিজ পার্ক সংলগ্ন দুটি ফ্ল্যাট তাঁর দিদিমা কিনে দিয়েছিলেন। পাশাপাশি নগদ অর্থ ও সোনার গয়না মিলিয়ে প্রায় ১৬ লক্ষ টাকা দেওয়া হয়। অভিযোগ, তারপরও চাপ দিয়ে সেই ফ্ল্যাট দুটি নিজের নামে লিখিয়ে নেন ভিক্টর এবং পরে তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় (Domestic Abuse Against Victor)।
প্রিয়াঞ্জলির বক্তব্য, তাঁদের রেজিস্ট্রি ম্যারেজ হলেও গোয়ালপোখর ও চাকুলিয়ার বাসিন্দারা ‘নিকাহ’ ছাড়া বিয়ে মেনে নেবেন না- এই যুক্তিতে তাঁকে ইসলাম ধর্ম গ্রহণ করে নিকাহ করতে বাধ্য করা হয়। সাংবাদিক বৈঠকে দুটি সিসিটিভি ফুটেজও দেখানো হয়। একটিতে তাঁকে তেড়ে যাওয়ার এবং অন্যটিতে লাথি মারার দৃশ্য রয়েছে বলে দাবি করেন তিনি (Domestic Abuse Against Victor)।
শাশুড়ির বিরুদ্ধেও গুরুতর অভিযোগ (Domestic Abuse Against Victor)!

ভিক্টরের ৭০ বছর বয়সী মা তালাৎ সুলতানার বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন প্রিয়াঞ্জলি। তাঁর দাবি, শাশুড়ি তাঁকে অমুসলিম পরিচয় নিয়ে বারবার কটূক্তি করতেন এবং ছেলেকে তাঁকে ছেড়ে দিতে বলতেন। এমনকি ফিনাইল খাইয়ে হত্যার চেষ্টাও করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। বিবাহবিচ্ছেদের মামলা তুলে নেওয়ার জন্য চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগও করেছেন প্রিয়াঞ্জলি। তাঁর দাবি, একবার ছুরি নিয়ে তাড়া করা হয় তাঁকে। পুলিশে অভিযোগ জানিয়েও ফল হয়নি বলেও দাবি তাঁর (Domestic Abuse Against Victor)।
আরও পড়ুন (Domestic Abuse Against Victor)-
Pratikur Rahman Resignation: বিধানসভা ভোটের মুখে সিপিএমে বড় ধাক্কা, দল ছাড়লেন যুবনেতা প্রতিকুর রহমান!
বিজেপির পথেই সিপিএম! (CPIM Bangla Bachao) জনমত নিয়ে ইস্তেহার গড়তে ‘বাংলা বাঁচাও’ ওয়েবসাইট চালু

এই অভিযোগ প্রকাশ্যে আসতেই নতুন করে সামনে এসেছে ভিক্টরের বাবা রমজান আলি-র খুনের ঘটনা (murder case of Ramzan Ali)। প্রসঙ্গত, ১৯৯৪ সালের ২০ ডিসেম্বর কিড স্ট্রিটের এমএলএ হস্টেলে খুন হন তিনি। প্রথমে দাবি করা হয়েছিল, দুষ্কৃতীরা হামলা চালিয়ে স্বামী-স্ত্রীকে বেঁধে মারধর করে পালায়। কিন্তু তদন্তে উঠে আসে ভিন্ন তথ্য (Domestic Abuse Against Victor)।
পুলিশি তদন্তে জানা যায়, তালাৎ সুলতানা ও রমজানের আপ্ত সহায়ক নুরুল ইসলামের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। অভিযোগ, তাঁদের হাতে নাতে ধরে ফেলায় রমজান আলিকে শ্বাসরোধ করে খুন করা হয়। পারিপার্শ্বিক প্রমাণের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করে পুলিশ। যাবজ্জীবন সাজা হয় তাঁদের। পরে নুরুল ইসলাম অসুস্থ হয়ে মারা যান। তালাৎ সুলতানা ২০২২ সালে সাজা শেষে মুক্তি পান (Domestic Abuse Against Victor)।
ভিক্টরের পাল্টা বক্তব্য (Domestic Abuse Against Victor)
সব অভিযোগই ভিত্তিহীন বলে দাবি করেছেন ভিক্টর। তাঁর বক্তব্য, “তিন বছর আগে আমাদের সেপারেশন হয়েছে। আমি ডিভোর্স চাইনি, উনি মামলা করেছেন। এতদিন কিছু না বলে এখন নির্বাচনের মুখে প্রেস কনফারেন্স করার উদ্দেশ্য আমার ভাবমূর্তি নষ্ট করা।” তাঁর অভিযোগ, এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে এবং তাঁকে ব্ল্যাকমেল করার চেষ্টা চলছে (Domestic Abuse Against Victor)।
