IPL date announced
Bengal Liberty, কলকাতা ৯ মার্চ ২০২৬ :
শেষ হলো টি২০ বিশ্বকাপ(IPL date announced) । ভারত হাসতে হাসতে জয় করলো প্রতিযোগিতা। নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে গড়লো নয়া ইতিহাস। সমীকরণ ও পরিসংখ্যানকে ডোন্ট কেয়ার করে ভারত ধরে রাখলো নিজেদের মুকুট। গোটা ভারতবাসী এই জয় নিয়ে মেতে আছে। তারই মধ্যে চলে এলো আরেকটি সুখবর। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, ওরফে আইপিএল–এর প্রতিযোগিতার তারিখ সামনে এলো। ২৮ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত চলবে ক্রিকেটের এই কার্নিভাল। দীর্ঘ তালবাহানার পর শেষমেশ তারিখ ঘোষণা করা হলো। কিন্তু এই তালবাহানার কারণ কী?

তালবাহানার কারণ(IPL date announced):
চলতি বছরে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। আর কিছুদিনের মধ্যেই ভোটের তারিখ সামনে আসবে। দক্ষিণের রাজ্য কেরালা, তামিলনাড়ু–র সঙ্গে আমাদের পূর্বাঞ্চলেও অসম এবং অবশ্যই পশ্চিমবঙ্গে হবে মহা নির্বাচন। তার সঙ্গে ইউনিয়ন টেরিটরি পুদুচেরিতেও হবে ভোট। এই সবের মধ্যেই আইপিএলের তারিখ ঘোষণায় বিলম্ব হচ্ছিল।
খবর সূত্রে জানা যাচ্ছে, কলকাতা থেকে কিছু ম্যাচ সরিয়ে রাঁচিতে করা হতে পারে। তবে এই সবই চূড়ান্ত হবে নির্বাচনের তারিখ ঘোষণার পর। কত দিন ধরে চলবে নির্বাচন, তার উপরেই অনেকটাই নির্ভর করবে আইপিএলের সূচি।
এই সবের মধ্যে এবারের আইপিএলে অপেক্ষা করছে অনেক নতুন চমক। আসুন একনজরে দেখে নেওয়া যাক এবারের চমকগুলো।

একাধিক চমকে সাজা ক্রিকেটের কার্নিভাল(IPL date announced):
২৮ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত চলবে আইপিএল।
প্রতি বছর আইপিএলে সিঙ্গেল রাউন্ড রবিন ফরম্যাট অনুযায়ী ৭৪টি ম্যাচ খেলা হয়। কিন্তু এবারে তা বেড়ে ৮৪টি ম্যাচ করা হয়েছে। এবারের প্রতিযোগিতা হবে ডাবল রাউন্ড লিগ ফরম্যাটে, যেখানে সব দল সবার সঙ্গে দু’বার করে ম্যাচ খেলবে।
সম্ভাব্য প্রথম ম্যাচ হবে আগের বারের ফাইনালের রিপিট। মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম রানার্স-আপ পাঞ্জাব কিংস। আবারও মুখোমুখি কিং কোহলি ও সরপঞ্চ শ্রেয়াস আইয়ার।
কোয়ালিফায়ার ১ ও ফাইনাল খেলা হবে বেঙ্গালুরু স্টেডিয়ামে ২৬ মে ও ৩১ মে আর কোয়ালিফায়ার ২ ও এলিমিনেটর খেলা হতে পারে আহমেদাবাদ বা রায়পুরে স্টেডিয়ামে।
🚨 Announcement 🚨
Get ready! #TATAIPL2026 is all set to start from the 28th of MARCH! pic.twitter.com/RF4Ixvo1J5
— Star Sports (@StarSportsIndia) March 8, 2026
আর কিছুদিনের অপেক্ষা। তারপরেই ক্রিকেট জ্বরে কাবু হবে গোটা বিশ্বের ক্রিকেট সমর্থকরা। জনপ্রিয়তার নিরিখে আইপিএল ইতিমধ্যেই এনবিএ, প্রিমিয়ার লিগ ফুটবল ও এনএফএল–কেও অনেকাংশে পেছনে ফেলে দিয়েছে। এবার দেখার, আর কোন কোন নতুন কীর্তিমান স্থাপন করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ।
আরও পড়ুন :
India wins T20 worldcup for the 3rd time: টি২০ বিশ্বকাপে নিউজিল্যান্ডকে উড়িয়ে তিনে তিন করলো ভারত
