KKR four consecutive
Bengal Liberty, ১৫ এপ্রিল ২০২৬ :
পাঁচ ম্যাচে এক পয়েন্ট টানা চার ম্যাচে লজ্জার হার প্রত্যেকমাচেই হারের নতুন নতুন সমীকরণ তৈরী করছেন শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। এইদিনের ছবির ও বিশেষ কোনো পরিবর্তন দেখা যায়নি ৩২ রানে চেন্নাই সুপার কিংস উড়িয়ে দিলো কলকাতা নাইট রাইডার্স কে।
প্রশ্ন তে সমস্যা KKR four consecutive
আবারো প্রশ্নের মুখে অজিঙ্কা রাহানের নেতৃত্ব ও টীম ম্যানেজমেন্টর দূরবল স্ট্রাটেজি সব মিলিয়ে এবারের আইপিএল মরসুম শুরু হবার আগেই কার্যত শেষ হয়ে গেলো খেলার এই ফল দেখে সমর্থকরা ক্ষোভে ফুটছে কিন্তু কেউ কোনো উত্তর দিতে পারবে না প্রশ্ন করা হলেই নানা এজেন্ডার কথা বলা হয় প্রশ্নের শিকার হতে হচ্ছে প্রশ্নকারীদের তাই তিন বারের আইপিএল বিজয়ী দল খারাপ খেলার প্রদর্শনী করতেই থাকুক কিন্তু পাল্টা প্রশ্ন করা নিষেধ।

ম্যাচের দিকে নজর :
এইদিন টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নেন নাইট অধিনায়ক আজিঙ্ক রাহানে বেশ ঐটুকুই শান্তনা পুরুষ্কার তারপরে গোটা ম্যাচে পাল্লা ভারী সিএসকের। সঞ্জু স্যামসনের ৪৮, তরুণ খেলোয়ার আয়ুষ মাত্রের ৩৮, আর আরেক তরুণ সেন্সেশন ডিওয়াল্ড ব্রেভিসের ৪১ রানের উপর ভর করে হলুদ আর্মি ২০ ওভারে ১৯২ রান পাঁচ উইকেট হারিয়ে তোলে। স্পিন ফ্রেন্ডলি পিচ দুর্দান্ত কেকেআরের স্পিনার্স রা সুনীল নারিন, অনুকূল রায় একটি করে উইকেট পান ফের ব্যর্থ বরুন চক্রবর্তী ৩ ওভারে ২৬ রান উইকেট হীন বরুন।
আবারো ফ্লপ কেকেআরের ব্যাটিং :
১৯৩ রানের লক্ষমাত্রা নিয়ে ওপেনিং জুটিতে ছিল চমক ফের ব্যাট হাতে সুনীল নারিন সঙ্গে ফিন এলেন কিন্তু বিশেষ কিছু ভূমিকা পালন করতে পারলো না নয়া ওপেনিং জুটি। ফিন এলেন দ্বিতীয় ওভারেই আউট, তারপরে একে একে নারিন, রাহানে, রঘুবংশী, ২৫ কোটির ক্যামেরণ গ্রীন শূন্য, আর রিঙ্কু তো ব্যাটিং করতেই ভুলে গেছে। শেষ মেশ রোভমান পাওয়েলের ৩১ ও রামন্দীপ সিং এর ৩৫ রানের দরুন নাইট বাহিনী ১৬০ অবধি পৌঁছাতে পেরেছে। বোল হাতে দুর্দান্ত আফগানিস্তানের স্পিনার নূর আহমেদ চার ওভার ২১ রান তিনটি বহুমূল উইকেট ম্যাচের সেরাও তিনি।

পয়েন্টস টেবিলের বর্তমান অবস্থা :
ম্যাচের ফলের পর পয়েন্ট তালিকায় বিশেষ পরিবর্তন চোখে পড়েনি সিএসকে এই মুহূর্তে পাঁচ ম্যাচে চার পয়েন্ট সংগ্রহ করে অষ্টম স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। পরের ম্যাচে মুখোমুখি হায়দেরাবাদের বিরুদ্ধে। অন্যদিকে ২০০৯ এর আইপিএলের পুনরাবৃত্তি আবারো চোখে পড়ছে। সেইবারেও গোটা মরসুম নাইট রাইডার্স শেষ স্থানে ছিল আর এবারেও সেই একই ছবি পাঁচ ম্যাচে এক পয়েন্ট নিয়ে দশম স্থানে কেকেআর।
সমর্থকদের একটাই প্রশ্ন কবে অজিঙ্কা রাহানে সরিয়ে অন্য কাউকে অধিনায়ক করা হবে প্রতিযোগিতা শেষের পর? নাকি চলবে সেই একই জিনিস বারংবার এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই হিমশিম কাছে কেকেআর সমর্থকরা।
