Trump Peace Talks
Bengal Liberty
রাশিয়া–ইউক্রেন যুদ্ধের ১৫৯০(Trump Peace Talks) দিনেরও বেশি সময় পেরিয়ে গেলেও যুদ্ধ থামার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। একদিকে রাশিয়ার ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, অন্যদিকে ইউক্রেনের পাল্টা আঘাতে পূর্ব ইউরোপের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ফের যুদ্ধবিরতির লক্ষ্যে মধ্যস্থতাকারীর ভূমিকায় দেখা গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।

মধ্যস্থতাকারীর ভূমিকায় ট্রাম্প(Trump Peace Talks)
সম্প্রতি ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেন। যুদ্ধের দ্রুত অবসান ঘটিয়ে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছেন তিনি।


পাশাপাশি উভয় পক্ষকেই উত্তেজনা কমিয়ে কূটনৈতিক সমাধানের পথে এগিয়ে আসার বার্তা দিয়েছেন বলে জানা গিয়েছে। তবে ট্রাম্পের এই উদ্যোগের পরও যুদ্ধ থামার সম্ভাবনা এখনও অনিশ্চিত। কারণ সাম্প্রতিক সপ্তাহগুলিতে রাশিয়া ও ইউক্রেন উভয়েই একাধিক বড়সড় হামলা চালিয়েছে এবং কোনও পক্ষই নিজেদের অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দেয়নি।
শিরোনামে থাকার চেষ্টা?(Trump Peace Talks)
কিন্তু প্রশ্ন উঠছে কেন বারবার প্রতি দেশের যুদ্ধের ব্যাপারে হস্তক্ষেপ করছেন ট্রাম্প? ভারত – পাকিস্তান অপারেশন সিঁদুরের সময়েও জোর করে মদস্থকারীর ভূমিকা পালন করেন ডাক ঢোল পিটিয়ে আন্তর্জাতিক মহলে নিজের সুক্ষ্যতি করেছেন মার্কিন রাষ্ট্রপতি। এরই সঙ্গে রাশিয়া – ইউক্রেন যুদ্ধ কেন্দ্র করে বহুবার জটিলতার মধ্যেও আদৌ কি ভ্লাদিমির পুতিন ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ মানবে কি না সেই দিকেই নজর থাকবে আন্তর্জাতিক মহলের ।
আরো পড়ুন:-
Trump Netanyahu: ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কের অবনতি: মধ্যপ্রাচ্যের যুদ্ধে কি নয়া সমীকরণ?

