Bangladesh Nationals
Bengal Liberty: অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ৫০ জন বাংলাদেশি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠাল প্রশাসন। রবিবার ভোররাতে তামিলনাড়ু পুলিশের কড়া নিরাপত্তায় ‘তিরুচুরাপল্লী-হাওড়া এক্সপ্রেস’ যোগে তাঁদের হাওড়া স্টেশনে নিয়ে আসা হয়। এরপর সেখান থেকে বিশেষ গাড়িতে করে তাঁদের উত্তর ২৪ পরগনার হরিদাসপুর সীমান্তে নিয়ে যাওয়া হয়।

ঘটনার বিবরণ (Bangladesh Nationals)
পুলিশ সূত্রে জানা গেছে, ওই ৫০ জন বাংলাদেশি নাগরিকের কাছে কোনো বৈধ নথিপত্র বা পাসপোর্ট ছিল না। তারা দালালের মাধ্যমে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে এ দেশে প্রবেশ করেছিল। কাজের সন্ধানে তাঁরা সুদূর তামিলনাড়ুতে গিয়ে পরিচয় গোপন করে বিভিন্ন জায়গায় কাজ শুরু করেন। সম্প্রতি পুলিশের নজরদারিতে এই বিষয়টি ধরা পড়লে তাঁদের চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

রবিবার ভোরে কড়া পুলিশি পাহারায় তাঁদের হাওড়া স্টেশনে নামানোর পর প্রশাসনিক তৎপরতায় দ্রুত হরিদাসপুর সীমান্তে পাঠানোর ব্যবস্থা করা হয়। সীমান্তে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁদের বাংলাদেশের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে। ঘটনাটি ঘিরে সীমান্তবর্তী এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

