Solar Rooftop Project
Bengal Liberty
ভারতে সৌরবিদ্যুতের ব্যবহার আরও বাড়াতে বড়(Solar Rooftop Project) পদক্ষেপ নিল বিশ্বব্যাংক। দেশের রুফটপ সোলার (ছাদের ওপর সৌরবিদ্যুৎ) প্রকল্পের সম্প্রসারণে ৮৯০ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়নের ঘোষণা করেছে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ। এই বিপুল বিনিয়োগের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের ‘পিএম সূর্য ঘর: মুফত বিজলি যোজনা’ প্রকল্পকে আরও শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে।

ছাদে সোলার প্যানেল(Solar Rooftop Project)
বিশ্বব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অর্থের সাহায্যে দেশের লাখ লাখ পরিবারের বাড়ির ছাদে সোলার প্যানেল বসানোর কাজ আরও দ্রুত এগিয়ে নেওয়া হবে। এর ফলে একদিকে যেমন সাধারণ মানুষের বিদ্যুৎ বিল কমবে, অন্যদিকে তেমনি বাড়বে পরিচ্ছন্ন ও নবায়নযোগ্য শক্তির ব্যবহার। পাশাপাশি সৌরশক্তি (সোলার) শিল্পে নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।


ভারত ইতিমধ্যেই ২০৭০ সালের মধ্যে ‘নেট-জিরো’ কার্বন নির্গমন অর্জনের লক্ষ্য ঘোষণা করেছে। সেই লক্ষ্য পূরণে সৌরবিদ্যুতের প্রসারকে অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, বিশ্বব্যাংকের এই অর্থায়ন ভারতের পরিচ্ছন্ন শক্তির যাত্রায় নতুন গতি আনবে এবং দেশের জ্বালানি নিরাপত্তাকে আরও শক্তিশালী করবে।

