Panihati
Bengal Liberty
পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল(Panihati) ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে গ্রেফতার করল খড়দহ থানার পুলিশ। সোমবার ভোররাতে দক্ষিণেশ্বর এলাকা থেকে সিনেম্যাটিক কায়দায় তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসা এবং লটারির এক কোটি টাকা মারধর করে আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া মামলার ভিত্তিতেই এই গ্রেফতারি।

ভোট-হিংসা ও কোটি টাকা আত্মসাতের মামলায় গ্রেফতার(Panihati)
তীর্থঙ্কর ঘোষ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পানিহাটি কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন। তবে বিজেপি প্রার্থী রত্না দেবনাথের কাছে তিনি পরাজিত হন। পুলিশ সূত্রের খবর, নির্বাচনের পর থেকেই তাঁর এবং প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধে থাকা একাধিক পুরনো মামলার তদন্তে গতি আসে। পুলিশ জানিয়েছে, লটারি-সংক্রান্ত একটি মামলায় দীর্ঘদিন ধরেই তীর্থঙ্কর ঘোষের খোঁজ চলছিল। অবশেষে সোমবার ভোরে তাঁকে গ্রেফতার করে তদন্ত শুরু করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আজই ধৃতকে ব্যারাকপুর আদালতে পেশ করা হবে। মামলার গভীরে পৌঁছাতে এবং আত্মসাৎ হওয়া টাকার হদিশ পেতে তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। এই গ্রেফতারিকে ঘিরে ইতিমধ্যেই পানিহাটি ও ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, এতদিন শাসকদলের ঘনিষ্ঠ প্রভাবশালী নেতা হওয়ার কারণেই কি তাঁর গ্রেফতারে পুলিশের হাত বাঁধা ছিল? পুলিশ অবশ্য জানিয়েছে, আইন অনুযায়ী সমস্ত দিক খতিয়ে দেখেই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


