Trump Warning to Cuba
Bengal Liberty Desk, ৬ মার্চ: ইরানের পর এবার নজরে কিউবা। মধ্যপ্রাচ্যে ইরানে যুদ্ধের মধ্যেই এবার কিউবায় কমিউনিস্ট জমানা উপড়ে ফেলার সরাসরি হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল, বৃহস্পতিবার হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সাফ জানান, ইরানের বিরুদ্ধে চলমান সংঘাত শেষ হওয়া মাত্রই তাঁর পরবর্তী লক্ষ্য হবে ফিদেল কাস্ত্রোর দেশ কিউবা (Trump Warning to Cuba)।
ইরানের পর পাখির চোখ কিউবা (Trump Warning to Cuba)

ট্রাম্পের দাবি, কিউবার বর্তমান শাসনব্যবস্থার পতন এখন কেবল সময়ের অপেক্ষা। তিনি বলেন, “আমরা প্রথমে ইরানকে শেষ করতে চাই। সেটি সম্পন্ন হলেই আমাদের পূর্ণ নজর যাবে কিউবার ওপর।” প্রেসিডেন্ট আরও জানান, কিউবা সরকার আমেরিকার সঙ্গে একটি রফাদফায় আসার চেষ্টা করেছিল, কিন্তু সেই প্রস্তাব তাঁর মনঃপূত হয়নি।
আরও পড়ুন (Trump Warning to Cuba)-
Lionel Messi’s visit to White House: হোয়াইট হাউসে লিওনেল মেসির আগমন, ট্রাম্পকে দিলেন কী কী উপহার?
India Russian oil purchase: হরমুজ সংকটের মাঝেই রুশ তেল কেনায় ভারতকে ৩০ দিনের ছাড়, বার্তা ট্রাম্প প্রশাসনের, যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি বাজারে স্বস্তির ইঙ্গিত
কিউবাকেও কাবু করার ছক (Trump Warning to Cuba)?

উল্লেখ্য, গত জানুয়ারি মাসে ভেনেজুয়েলায় ঝটিকা অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে মার্কিন সেনারা, যা আন্তর্জাতিক মহলে ব্যাপক শোরগোল ফেলেছিল। ভেনেজুয়েলা থেকে কিউবায় তেল রফতানি বন্ধ করে দিয়ে দ্বীপরাষ্ট্রটিকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করেছে ট্রাম্প প্রশাসন। কিউবার এই বর্তমান সংকটজনক অবস্থাকে ‘দুর্দান্ত’ বলে অভিহিত করেছেন ট্রাম্প। তাহলে কি ভেনেজুয়েলার পর কিউবাতেও একই কায়দায় ক্ষমতা দখলের ছক কষছে ওয়াশিংটন? কিউবার কমিউনিস্ট সরকার এখন আক্ষরিক অর্থেই মার্কিন প্রেসিডেন্টের চাপের মুখে চরম অস্তিত্ব সংকটে।
