West Bengal Weather Update
Bengal Liberty Desk, ৫ ডিসেম্বর, কলকাতা: ২৪ ঘণ্টার মধ্যে আবহাওয়া বদল (West Bengal Weather News)। আরও কমবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। কুয়াশার জেরে অনেকটা কমে আসতে পারে দৃশ্যমানতাও। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) সূত্রে খবর, রাজ্যের সর্বত্র আপাতত শুকনো আবহাওয়া থাকবে (West Bengal Weather Update)। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তুরে হাওয়ার প্রভাবে রাতের তাপমাত্রা নামতে পারে।
আজকের আবহাওয়া:

আজ, শুক্রবার অবশ্য আগের দিনের তুলনায় সামান্য চড়েছে পারদ। বৃহস্পতিবার কলকাতার (Kolkata Weather Update today) সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এ ছাড়া, বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.৪ ডিগ্রি কম। শুক্রবার কলকাতার আকাশ মূলত পরিষ্কার। সকালের দিকে বেশ কিছু অংশে কুয়াশার (Winter weather update) প্রভাব দেখা গিয়েছে। তবে বেলা বাড়তেই তা উধাও।
দক্ষিণবঙ্গের আবহাওয়া:
হাওয়া অফিস সূত্রে খবর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান এই চার জেলায় দৃশ্যমানতা নামতে পারে পারে ৯৯৯ থেকে ২০০ মিটার পর্যন্ত। সকালের দিকে গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়েছে। সমস্যা হতে পারে ট্রেন চলাচলেও।
আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা আরও দু’ডিগ্রি নামবে। তার পর বেশ কিছু দিন তাপমাত্রায় আর তেমন হেরফের হবে না।
উত্তরবঙ্গের আবহাওয়া:
কুয়াশার সতর্কতা রয়েছে উত্তরবঙ্গেও। শুক্রবার সকালের দিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে দৃশ্যমানতা ৯৯৯ থেকে ২০০ মিটারে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে শুকনো আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গে রাতের তাপমাত্রায় তেমন হেরফের হওয়ার সম্ভাবনা নেই।
লা নিনার প্রভাব:

অপরদিকে, ঋতুচক্রের উপর প্রভাব বাড়ছে লা নিনার। যার প্রভাব পড়তে চলেছে উত্তর ভারতের শীতকালীন আবহাওয়ায়। বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO)-র সাম্প্রতিক রিপোর্ট থেকে জানা যাচ্ছে, এ বার লা নিনার প্রভাবে উত্তর ভারতের বেশ কিছু এলাকায় শীত দীর্ঘস্থায়ী হবে। দেখা যেতে পারে শৈত্যপ্রবাহের আধিক্য।
WMO-র চলতি সপ্তাহের রিপোর্ট বলছে, এ বছর কিছুটা দুর্বল লা নিনার প্রভাবে চিন, কোরিয়ার মতো দেশে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। ওই অঞ্চল থেকে ঠান্ডা বাতাস ঢুকে উত্তর ভারত-সহ দক্ষিণ এশিয়ার কিছু অংশের তাপমাত্রা কমিয়ে দিতে পারে। লা নিনার এই প্রভাব থাকতে পারে পরবর্তী তিন মাস।

