Purnam Kumar Sau Returns
Purnam Kumar Sau Returns

৯ মাস পর আবার একই ইউনিফর্মে পূর্ণম! (Purnam Kumar Sau Returns) বিএসএফে পুনর্বহাল জওয়ানকে নিয়ে এক্স পোস্টে উচ্ছ্বাস শুভেন্দুর

Bengal Liberty Desk, ২০ ফেব্রুয়ারি, কলকাতা: বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে মনে আছে? সেই বিএসএফ জওয়ান যার জন্য ১ মাস বাংলার শত শত মানুষ একযোগে প্রার্থনা করেছিল। পাকিস্তানের হাতে আটক হওয়ার পর দেশে ফেরা, তারপর দীর্ঘ প্রক্রিয়ার পর অবশেষে দায়িত্বে ফিরলেন পূর্ণম কুমার সাউ (Purnam Kumar Sau Returns)। ৯ মাস পর আবারও নতুন করে আলোচনায় এলেন পশ্চিমবঙ্গের বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ (BSF Jawan Purnam Kumar Sau)। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর এক্স পোস্টে জানিয়েছেন (Suvendu Adhikari On BSF Jawan), পূর্ণম কুমার সাউকে আবারও আগের পদে পুনর্বহাল করেছে বিএসএফ (Border Security Force)। এই সিদ্ধান্তের জন্য তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) ধন্যবাদও জানান এবং বলেন, সীমান্তরক্ষীদের সাহস ও ত্যাগের প্রতি এই পদক্ষেপ সম্মান জানাল (Purnam Kumar Sau Returns)।

শুভেন্দু অধিকারীর X- পোস্টে পুনরায় পূর্ণম (Purnam Kumar Sau Returns)

Purnam Kumar Sau Returns
Purnam Kumar Sau Returns

শুভেন্দু অধিকারী তাঁর পোস্টে লেখেন, গত বছরের ২৩ এপ্রিল পাকিস্তান রেঞ্জার্সের হাতে আটক হওয়ার পর ভারতীয় সেনা ও কেন্দ্রীয় সরকারের উদ্যোগে পূর্ণমকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছিল। নিয়ম অনুযায়ী সঙ্গে সঙ্গে তাঁকে কাজে ফিরিয়ে নেওয়া হয়নি। পরে তাঁর আবেদন খতিয়ে দেখা, দীর্ঘ কর্মজীবনের মূল্যায়ন এবং প্রশাসনিক প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর তাঁকে বিএসএফের আগের পদেই পুনর্বহাল করা হয়েছে। ইতিমধ্যেই তাঁকে বিএসএফের ২৪ নম্বর ব্যাটালিয়নে যোগদানের অনুমতিও দেওয়া হয়েছে (Purnam Kumar Sau Returns)।

ফিরে দেখা পূর্নম কুমারের সেই কালো দিন (Purnam Kumar Sau Returns)

ঘটনার সূত্রপাত ২০২৫ সালের এপ্রিল মাসে। পহেলগামের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলার পরদিন, অর্থাৎ ২৩ এপ্রিল পাঞ্জাবের পাঠানকোটের ফিরোজপুর এলাকায় দায়িত্বে ছিলেন পূর্ণম। সেই সময় ভুলবশত তিনি পাকিস্তানের সীমান্তে ঢুকে পড়েন বলে জানা যায়। সীমান্ত পার হয়ে একটি গাছের তলায় বিশ্রাম নেওয়ার সময় পাকিস্তান রেঞ্জার্স তাঁকে আটক করে। এরপর প্রায় এক মাস পাকিস্তানের হেফাজতেই থাকতে হয় তাঁকে। বিএসএফের পক্ষ থেকে একাধিক চেষ্টা হলেও প্রথমদিকে মুক্তি মেলেনি। পরে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণার পর পরিস্থিতি কিছুটা বদলায়। যুদ্ধবিরতির চারদিনের মাথায় অবশেষে দেশে ফেরেন পূর্ণম কুমার সাউ। দীর্ঘ অনিশ্চয়তার পর ২৩ মে ২০২৫ তিনি নিজের বাড়িতে ফিরে আসেন (Purnam Kumar Sau Returns)।

আরও পড়ুন (Purnam Kumar Sau Returns)

Minakhan BJP office attack : মিনাখাঁয় বিজেপি কার্যালয়ে হামলার অভিযোগে তৃণমূলকে নিশানা! ‘ভয় পেয়ে সন্ত্রাস’ চালানোর তোপ শুভেন্দু অধিকারীর, পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন!

বিটি রোডে রাস্তা বন্ধ করে নামাজ! (Suvendu on Vote Bank) “ভোটব্যাঙ্ক তোষণেই প্রশাসনের নীরবতা”- শাসক দলকে তোপ শুভেন্দু অধিকারীর

এখন আবার বাহিনীতে ফিরে আসার খবরে স্বাভাবিকভাবেই স্বস্তি ও গর্বের আবহ তৈরি হয়েছে। শুভেন্দু অধিকারীর মতে, সাহসী জওয়ানদের পাশে এভাবে দাঁড়ানো হলে সীমান্তরক্ষী বাহিনীর মনোবল আরও শক্তিশালী হবে। “আমাদের সীমান্ত রক্ষকদের বীরত্ব ও ত্যাগকে সম্মান জানানো অত্যন্ত জরুরি,” পোস্টে এমনটাই উল্লেখ করেন বিরোধী দলনেতা (Purnam Kumar Sau Returns)।

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury