Nepal Election 2026 Results
Bengal Liberty Desk, ৬ মার্চ, কাঠমাণ্ডু: ২০২৫-এর ‘জেন জি’ (Gen Z) আন্দোলনের পর নেপালে প্রথম সাধারণ নির্বাচনে পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত। আজ, শুক্রবার সকাল থেকে শুরু হওয়া ভোট গণনায় প্রথাগত শক্তিশালী দলগুলোকে পিছনে ফেলে বড় জয়ের পথে এগোচ্ছে র্যাপার-মেয়র বলেন্দ্র শাহ এবং রবি লামিছানের নেতৃত্বাধীন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (RSP)। বিশেষ করে কাঠমাণ্ডু উপত্যকার ১৫টি আসনের মধ্যে ১৪টিতেই আরএসপি প্রার্থীরা এগিয়ে রয়েছেন (Nepal Election 2026 Results)।
বলেন্দ্র শাহের দাপট ও হেভিওয়েটদের পতন (Nepal Election 2026 Results)

সবচেয়ে বড় চমক দেখা যাচ্ছে ঝাপা-৫ কেন্দ্রে, যেখানে আরএসপি-র প্রধানমন্ত্রী পদপ্রার্থী বলেন্দ্র শাহ প্রাক্তন প্রধানমন্ত্রী তথা সিপিএন-ইউএমএল প্রধান কেপি শর্মা ওলিকে ৬,০০০-এর বেশি ভোটে পিছনে ফেলে দিয়েছেন।
প্রথম জয়: কাঠমাণ্ডু-১ আসনে আরএসপি-র রঞ্জু দর্শনা ১৫,৪৫৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন, যেখানে নেপালি কংগ্রেসের প্রবল থাপা পেয়েছেন মাত্র ৬,৩৬৪ ভোট।
রবি লামিছানে: চিতওয়ান-২ আসনে আরএসপি প্রধান রবি লামিছানে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে দ্বিগুণ ভোটে এগিয়ে রয়েছেন।
পুরনো দলগুলোর ভরাডুবি ও ফলাফল আপডেট (Nepal Election 2026 Results)-

এখনও পর্যন্ত পাওয়া ১৬৫টি আসনের প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী,
- রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (RSP): ৫৬টি আসনে এগিয়ে।
- নেপালি কংগ্রেস (NC): ৮টি আসনে এগিয়ে।
- সিপিএন-ইউএমএল (CPN-UML): ৫টি আসনে এগিয়ে।
- নেপালি কমিউনিস্ট পার্টি (NCP): ৩টি আসনে এগিয়ে।
আরও পড়ুন (Nepal Election 2026 Results)-
সাম্প্রদায়িক উত্তেজনায় অশান্ত নেপাল! Nepal Communal Tension বীরগঞ্জে কার্ফু, সিল ভারত-নেপাল সীমান্ত
উত্তাল নেপাল, পথে ঘাটে মার খাচ্ছেন মন্ত্রীরা, ভয়ে পদত্যাগ প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির(Nepal)
জেন জি আন্দোলন ও ভোটের হার (Nepal Election 2026 Results)!

গতকাল, বৃহস্পতিবার অনুষ্ঠিত এই নির্বাচনে প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে। গত সেপ্টেম্বরে দুর্নীতিবিরোধী প্রবল ছাত্র আন্দোলনের জেরে ওলি সরকার পড়ে যাওয়ার পর এই নির্বাচনকে নেপালের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই হিসেবে দেখা হচ্ছে। ওলি সরকার পতনের তিন দিন পরে সে দেশের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কী অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন। বিভিন্ন স্তরে আলাপ-আলোচনা শেষে সে দেশের নির্বাচন কমিশন ৫ মার্চ পার্লামেন্ট নির্বাচনের দিন ঘোষণা করেছিল। সেই মতো গতকাল, বৃহস্পতিবার নেপালে সাধারণ নির্বাচন হয়।
নির্বাচন কমিশন জানিয়েছে, সরাসরি নির্বাচিত ১৬৫টি আসনের চূড়ান্ত ফলাফল আজ, শুক্রবার রাতের মধ্যেই পাওয়া যেতে পারে, তবে সমানুপাতিক প্রতিনিধিত্বের ১১০টি আসনের পূর্ণাঙ্গ ফল পেতে আরও কয়েক দিন সময় লাগতে পারে।

