Nepal Gen Z Protest
Bengal Liberty
জেন-জি (Gen-Z) বিক্ষোভের জেরে ২০২৫(Nepal Gen Z Protest) সালের সেপ্টেম্বর মাসে পদত্যাগ করতে বাধ্য হন নেপালের বিদায়ী প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। এরপর মাত্র ৩৫ বছর বয়সে নেপালের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণ করেন বলেন্দ্র শাহ। পূর্বতন সরকারের বিরুদ্ধে দুর্নীতি, কর্মসংস্থানের অভাব, ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা এবং নারী নিরাপত্তার মতো বিভিন্ন ইস্যুকে হাতিয়ার করে এক গণআন্দোলনের মাধ্যমে কেপি শর্মা যুগের অবসান ঘটেছিল। অনেক আশা, ভরসা আর স্বপ্ন দেখিয়ে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেছিলেন বলেন্দ্র শাহ। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই নেপালে আবার একই ছবি ধরা পড়ল। এবার খোদ বর্তমান প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহই তীব্র জনরোষ ও গণআন্দোলনের মুখে পড়েছেন।

কেন বিক্ষোভের মুখে বলেন্দ্র শাহ?(Nepal Gen Z Protest)
বলেন্দ্র শাহের সরকারের বিরুদ্ধে নতুন করে রাজপথে নেমেছে নেপালের জেন-জি প্রজন্ম। তাঁর পদত্যাগের দাবিতে গত ৩ দিনে প্রকাশ্যে রাস্তায় গায়ে পেট্রল ঢেলে আগুন দিয়েছেন ৩ যুবক। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে এবং তৃতীয় জন গুরুতর জখম অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। বর্তমান সরকারের বিরুদ্ধে অভিযোগ—যেসব স্বপ্ন ও আশা তিনি যুবসমাজকে দেখিয়েছিলেন, তার একটিও পূরণ করতে পারেননি।


উল্টো, কোনো কারণ ছাড়াই সাধারণ নাগরিকদের জেলে পুরে দেওয়া, তাঁদের কণ্ঠরোধ করা এবং মিথ্যা প্রচারের মাধ্যমে নিজের জনপ্রিয়তা খাটিয়ে একের পর এক অন্যায় কাজ করে চলেছেন খোদ প্রধানমন্ত্রী। এই কারণেই ভারতের প্রতিবেশী রাষ্ট্র নেপালের পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে উঠেছে। এর কি কোনো সমাধান সূত্র মিলবে? নাকি বাংলাদেশ ও নেপালের পূর্ববর্তী জেন-জি আন্দোলনের মতোই আবারও ক্ষমতার রদবদল ঘটবে—এখন সেদিকেই নজর রয়েছে আন্তর্জাতিক কূটনৈতিক মহলের।

