Tarique Rahman PM of Bangladesh
Bengal Liberty Desk, ১৭ ফেব্রুয়ারি, ঢাকা: দীর্ঘ দুই দশকের অপেক্ষা আর রাজনৈতিক চড়াই-উতরাই পেরিয়ে আজ, মঙ্গলবার বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে চলেছে এক নতুন জননির্বাচিত সরকার (Tarique Rahman PM of Bangladesh)। এদিন সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের মধ্য দিয়ে শুরু হয় এই আনুষ্ঠানিকতা। বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman PM of Bangladesh)।
সকাল থেকেই উৎসবমুখর সংসদ ভবন (Tarique Rahman PM of Bangladesh)-

আজ, মঙ্গলবার সকাল ১০টা ৪২ মিনিটে জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। স্পিকার ও ডেপুটি স্পিকারের পদ শূন্য থাকায় সাংবিধানিক নিয়ম অনুযায়ী সিইসি এই দায়িত্ব পালন করেন। বিএনপি এবং এর মিত্র জোটের মোট ২১১ জন সংসদ সদস্য এদিন শপথ গ্রহণ করেন। তবে সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে অতিরিক্ত শপথ নিতে অস্বীকৃতি জানিয়েছেন বিএনপি ও জামাতের সংসদ সদস্যরা (Tarique Rahman PM of Bangladesh)।
তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তন (Tarique Rahman PM of Bangladesh)!

বিকেল ৪টায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথ বাক্য পাঠ করাবেন। ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে এক বিশাল জনম্যান্ডেট নিয়ে রাষ্ট্রক্ষমতায় বসতে চলেছেন তিনি। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তারেক রহমানই হতে চলেছেন গত ৩৫ বছরের মধ্যে বাংলাদেশের প্রথম পুরুষ প্রধানমন্ত্রী (Tarique Rahman PM of Bangladesh)।
আরও পড়ুন (Tarique Rahman PM of Bangladesh)-
শেখ হাসিনা-পরবর্তী বাংলাদেশে নতুন অধ্যায়, (Tarique Rahman oath ceremony) মোদি নয় তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন ওম বিড়লা
Bangladesh Vote 2026: বাংলাদেশে নির্বাচনে ‘বিজেপি’র খাতা খোলা, ভোলা–১ থেকে জয় আন্দালিব রহমান পার্থর
উপস্থিত থাকছেন বিদেশি অতিথিরা (Tarique Rahman PM of Bangladesh)
এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে ঢাকায় পৌঁছেছেন বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা। ভারতের প্রতিনিধিত্ব করতে বাংলাদেশে এসেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এছাড়া মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল চৌধুরীসহ শ্রীলঙ্কা, ভুটান, ও নেপালের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের বিদায় (Tarique Rahman PM of Bangladesh)
শপথ অনুষ্ঠানের মাধ্যমে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ১৮ মাসের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব শেষ হচ্ছে। গতকাল, সোমবার রাতে জাতির উদ্দেশে দেওয়া এক আবেগঘন বিদায়ী ভাষণে অধ্যাপক ইউনূস নতুন সরকারকে স্বাগত জানিয়ে গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন (Tarique Rahman PM of Bangladesh)।
